বিচারকদের জন্য সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা জারি করতে নির্দেশ দিয়েছেন-প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক।।সারাদেশের বিচারকদের জন্য সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা জারি করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।অর্থ মন্ত্রণালয়ে এই বিষয়ে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার (২ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে,বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির নির্দেশনা সংক্রান্ত চিঠি ১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট থেকে অর্থ মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে,গত ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি এবং সারাদেশের বিচারকদের প্রতি অভিভাষণ প্রদান করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

‘অভিভাষণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে একটি রোডম্যাপ ঘোষণা করেন।সেখানে তিনি বলেন,অধস্তন আদালতে কর্মরত বিচারকদের প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তাদের তুলনায় যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা সম্বলিত পর্যাপ্ত গাড়ি বরাদ্দ প্রদান করা হয় না,তা এক ধরণের বৈষম্য।’

সুপ্রিম কোর্টের পাঠানো চিঠিতে আরও বলা হয়েছে,বর্তমানে অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার নিম্নে কোনও বিচারকের জন্য পৃথক গাড়ি নেই।এমনকি ওই পদের সকল বিচারকদের জন্য গাড়ি বরাদ্দ নেই।উপজেলা পর্যায়ে অবস্থিত চৌকি আদালতের বিচারকদের অবস্থা আরও শোচনীয়।তাদের সরকারি বাহন,বাসস্থান,নিরাপত্তা-কোনোটিই নেই।তাই বিচারকদের জন্য সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা জারি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধান বিচারপতি নির্দেশনা প্রদান করেছেন।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন