নিজস্ব প্রতিবেদক।।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বিএনপি কখনোই তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তলাবিহীন ঝুড়ির দুর্নামের বিরুদ্ধে দেশের সমৃদ্ধির পথে যাত্রা শুরু হয়েছিল এবং তার ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশকে এগিয়ে নিয়ে গেছেন।
তিনি আরও বলেন,বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে জনগণের প্রত্যাশা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এবং ক্ষমতায় এলে ইশতেহার বাস্তবায়নে দৃঢ় থাকবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশিত হয়।পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত বক্তব্যে বলেন,“আজ একটি নতুন ইতিহাসের সূচনা হচ্ছে, নতুন নেতৃত্বের আবির্ভাব ঘটেছে।”
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
![]()











সর্বশেষ সংবাদ :———