বিএনপির ৩ নেতা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন

নিজস্ব প্রতিবেদক।।খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। আজ শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা আব্বাস সিঙ্গাপুরে যান।তাঁর সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাসও রয়েছেন।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,তাঁরা দুজনেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও মির্জা আব্বাসের ব্যক্তিগত চিকিৎসক মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে পরিপাকতন্ত্রের জটিলতায় ভুগছেন মির্জা আব্বাস।তাঁর হৃদ্‌রোগের ঝুঁকিও আছে।ইতিপূর্বে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন।তারই ফলোআপসহ সেখানে আফরোজা আব্বাসের কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হবে।

মির্জা আব্বাসের আগে ২৪ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও সিঙ্গাপুরে গেছেন।দুজনেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন।কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে।তাঁর গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল।তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়।মির্জা ফখরুলকে চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়।স্ত্রী রাহাত আরা বেগমেরও সিঙ্গাপুরের র‌্যাফেলস হাসপাতালে একটি অস্ত্রোপচার হয়েছিল।ফলোআপের জন্য তাঁকেও ওই হাসপাতালে যেতে হয়।

মির্জা ফখরুল যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন,তার আগে থেকেই সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।উন্নত চিকিৎসার জন্য গত ২৭ জুন তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ব্রেনের বহির্ভাগে একটি ‘মেনেনজিওমা টিউমার’ ধরা পড়েছে।চিকিৎসকেরা রেডিয়েশনের মাধ্যমে টিউমার অপসারণে থেরাপি দিচ্ছেন। মোট ২৮ দিন রেডিয়েশন দিতে হবে। ৩১ আগস্ট পর্যন্ত এটি চলবে।

আজ বিকেলে খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়।তিনি বলেন,শারীরের অবস্থা আগের চেয়ে ভালোর দিকে।তিনি সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।

তিনিসহ বিএনপির তিন জ্যেষ্ঠ নেতার সিঙ্গাপুরে চিকিৎসার কথা জানালে খন্দকার মোশাররফ বলেন,তিনি শুনেছেন, মির্জা ফখরুল ইসলাম চিকিৎসার জন্য এসেছেন।

  • Related Posts

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    নিজস্ব প্রতিবেদক।।নারীদের নেতৃত্ব প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান আবারও আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ আমীরে জামাত ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে নারীদের নেতৃত্বের বিরোধিতা…

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    নিজস্ব প্রতিবেদক।।বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসকে ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাবেক গৃহায়ন ও গণপূর্ত,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আ স ম রেজাউল…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন