নিজস্ব প্রতিবেদক।।এবার রাজধানীর বারিধারায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বৈশাখী পরিবহনের ওই বাসে আগুন দেওয়া হয়। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান,সন্ধ্যা ৭টার কিছু পরে বারিধারা এলাকায় বৈশাখী পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বিএনপির তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর শ্যামলীতে ওয়েলকাম পরিবহনের একটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। যাত্রীবেশে বাসে উঠে আগুন লাগিয়ে নেমে যায়।সবার সহযোগিতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। তাছাড়া সকালে রাজধানীর মুগদায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।ওই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। Post navigation ঈশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রোল বোমা হামলা বিচারিক আদালত মনিটরিংয়ের জন্য এবার ১৩ বিচারপতি