বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন নিহতের ঘটনায় এসপি সহ ৮জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক।।ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন নিহতের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার চার দিন পর নয়নের বাবা রহমত উল্লাহ বাদী হয়ে পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ চন্দ্র দাসকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। বুধবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (৪র্থ) আদালতে মামলাটি দায়ের করেন তিনি।

মামলায় বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম, জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমানসহ আট জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ নভেম্বর কুমিল্লার মহাসমাবেশকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি চলছিল। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে হঠাৎ করে এলোপাতাড়ি হামলা করেন। এ সময় কনস্টেবল বিশ্বজিৎ চন্দ্র দাস কাছ থেকে সোনারামপুর ইউনিয়ন ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়নের পেটে শটগানের গুলি করে। এতে নয়নের ভুড়ি ও পাকস্থলী বের হয়ে যায়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান নয়ন।

মামলার বাদীপক্ষের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান এবং অ্যাডভোকেট আরিফুল হক মাসুদ বলেন, ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতে আমরা হত্যা মামলাটি দায়ের করেছি। আদালত মামলাটি গ্রহণ করেছেন। এ বিষয়ে পরে আদেশ দেওয়া হবে বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে। থানা মামলা না নেওয়ায় বাদী আদালতের দারস্থ হয়েছেন। আমরা আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করি।’

এদিকে, মামলা দায়ের করার পর মামলার বাদী নিহত ছাত্রদল নেতার বাবা রহমত উল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলে কোনও অন্যায় করেনি। তাকে কোনও কারণ ছাড়াই গুলি করে হত্যা করা হয়েছে। আমি আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি।’

মামলার শুনানি চলাকালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন