বাখমুত শহরের কার্যকর নিয়ন্ত্রণ হারিয়েছে-ইউক্রেন সেনা প্রধান

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইউক্রেনীয় সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের কার্যকর নিয়ন্ত্রণ হারিয়েছে। রবিবার দেশটির সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় পদাতিক বাহিনীর শীর্ষ কমান্ডার কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি এ কথা স্বীকার করেছেন।তিনি বলেছেন,ইউক্রেনীয় সেনারা বাখমুতের একটি ছোট অংশে অবস্থান করছে এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।তবে তিনি স্বীকার করেছেন,শহরটি মূলত রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

কর্নেল জেনারেল সিরস্কি বলেছেন, উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম দিক থেকে পাল্টা আক্রমণ চালিয়ে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় সেনারা।উঁচু স্থান থেকে তারা শহরে রুশ সেনাদের অবস্থানে হামলা চালাতে পারছে।ফলে রুশ সেনারা আরও অগ্রসর হওয়ার জন্য শহরটিকে ব্যবহারের যে পরিকল্পনা করেছে তা তারা বাস্তবায়ন করতে পারছে না।

সিরস্কি আরও বলেন,আমরা আমাদের প্রতিরক্ষা বজায় রেখেছি। পরিস্থিতি কঠিন, কিন্তু নিয়ন্ত্রণে।

ইউক্রেনীয় কমান্ডার বলেন,বাখমুতের গুরুত্বহীন অংশের নিয়ন্ত্রণে থাকলেও এর প্রতিরক্ষা এখনও গুরুত্বপূর্ণ।পরিস্থিতি পাল্টালে আমরা এখান থেকে পুরো শহরকে কাজে লাগাতে পারব। এবং পরিস্থিতি পাল্টাবেই।

এর আগে জাপানে জি-৭ সম্মেলনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাখমুত দখলে রাশিয়ার দাবি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, রুশ সেনারা বাখমুতে রয়েছে। কিন্তু তারা তা দখল করতে পারেনি।

এর আগে শনিবার রুশ আক্রমণের নেতৃত্বে থাকা ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন দাবি করেন তার যোদ্ধারা বাখমুতের দখল পুরোপুরি নিয়েছেন।

পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাখমুত দখলের জন্য রুশ সেনাবাহিনী ও ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের অভিনন্দন জানিয়েছেন।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন