বাউফল এলজিইডি অফিসের ৪টি মোটরসাইকেল ও ২টি ল্যাপটপ উপজেলা প্রকৌশলীর বাসায়

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি।।পটুয়াখালীর বাউফলে এলজিইডি অফিসের ৪টি মোটরসাইকেল ও ২টি ল্যাপটপ উপজেলা প্রকৌশলীর বাসায় আটকে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ফলে সহকারি প্রকৌশলীরা প্রকল্পের সাইট ভিজিট করার জন্য ভাড়ায় চালিত মোটর সাইকেল ব্যবহার করছেন। বিষয়টি নিয়ে এলজিইডি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন পরিবার নিয়ে বরিশালে থাকেন। সপ্তাহে ১দিন এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। দীর্ঘদিন তিনি অফিসের ৪টি মোটর সাইকেল ও ২টি ল্যাপটপ বরিশালের বাসায় আটকে রেখেছেন।

ল্যাপটপ না থাকায় অফিস সহকারি ও উপ সহকারি প্রকৌশলীরা কাজ করতে পারছেন না। প্রকল্পের সিডিউল তৈরিসহ নানা কাজে ভোগান্তির শিকার হচ্ছেন। এসব কাজ নষ্ট কম্পিউটারে করতে হচ্ছে। এতে সময় অপচয় হচ্ছে। অপরদিকে মোটর সাইকেল আটকে রাখায় বিপাকে পড়েছেন উপসহকারি প্রকৌশলীরা। নিয়মিত তারা প্রকল্পের সাইট ভিজিট করার ক্ষেত্রে ভাড়ায় চালিত মোটর সাইকেল ব্যবহার করছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক উপসহকারী প্রকৌশলী বলেন, উপজেলা প্রকৌশলীর খামখেয়ালিপণার কারনে সরকারের নানা উন্নয়নমূলক কাজে অনিয়ম হচ্ছে। তিনি নিয়মিত অফিস না করায় সহকারীরাও কাজে আগ্রহ হারাচ্ছেন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সুলতান হোসেনের কাছ জানতে চাইলে তিনি বলেন, অফিসের অভ্যন্তরীণ সকল বিষয়ে সাংবাদিকদের হস্তক্ষেপ করা মানায় না। এ বিষয়ে কোন জবাবদিহিতার প্রয়োজন হলে আমার উর্দ্ধতন কতৃপক্ষ আছে, তারাই দেখবেন।

  • Related Posts

    পদ্মা সেতু নিয়ে বাণিজ্য উপদেষ্টার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক, নেটিজেনদের ট্রল

    নেত্রকোনা প্রতিনিধি।।নেত্রকোনায় এক জনসভায় বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনের দেওয়া বক্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের কঠোর সমালোচনা করেন। সভায় বশির উদ্দিন…

    ১৪২ বছর বয়সে সৌদি আরবের সবচেয়ে প্রবীণ নাগরিকের ইন্তেকাল

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।সময়ের চাকা ঘুরেছে প্রায় দেড়শ বছর। চোখের সামনে বদলে যেতে দেখেছেন গোটা পৃথিবীকে—মরুভূমির বালুচর থেকে আধুনিক সৌদি আরবের উত্থান পর্যন্ত সব কিছুরই জীবন্ত সাক্ষী ছিলেন তিনি।অবশেষে দীর্ঘ জীবনযাত্রার…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন