বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি:-

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ ব্যাংক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ১৬ ও ১৯তম গ্রেডে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে।আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: ফায়ার কন্ট্রোল অপারেটর (পুরুষ)
পদসংখ্যা: ৩ (কম/বেশি হতে পারে)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত ৬ মাস মেয়াদি ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স পাস।সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের চাকরির অভিজ্ঞতা। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি,বুকের মাপ ন্যূনতম ৩২ ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

২. পদের নাম: ফায়ার ফাইটার (পুরুষ)
পদসংখ্যা: ৬ (কম/বেশি হতে পারে)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত ৬ মাস মেয়াদি ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স পাস। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি,বুকের মাপ ন্যূনতম ৩২ ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ফায়ার কন্ট্রোল অপারেটর (পুরুষ) পদের ক্ষেত্রে বরিশাল, ঝালকাঠি,খুলনা,রাজবাড়ী ও রাজশাহী জেলার প্রার্থী ছাড়া অন্য সব জেলার স্থায়ী বাসিন্দা ও ফায়ার ফাইটার (পুরুষ) পদের ক্ষেত্রে সব জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। বীর মুক্তিযোদ্ধার সন্তান/নাতি প্রার্থীদের ক্ষেত্রে উভয় পদেই সব জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

বয়সসীমা
১১ জানুয়ারি ২০২৪ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ–সংক্রান্ত ওয়েবসাইটে Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফরমে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।আবেদনের জন্য কোনো আবেদন ফি প্রদান করতে হবে না।নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৪।

  • Related Posts

    প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় দালাল চক্রের ফাঁদে না পড়ার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক।।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে…

    বাবার দোয়া আর আল্লাহর রহমতে ‘বিনা টাকায় চাকরি’—অনুপ্রেরণার গল্প ভাইরাল

    নিজস্ব প্রতিবেদক।।চাকরি পেতে যেখানে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ প্রায় নিয়মিত শোনা যায়,সেখানে মাত্র ১,১২৫ টাকা খরচে পাঁচটি সরকারি চাকরির নিয়োগপত্র—এমন এক অনুপ্রেরণামূলক গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন