বাংলাদেশে খাদ্য রপ্তানির প্রস্তাব দিয়েছে-রাশিয়া

নিজস্ব প্রতিবেদক।।পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রপ্তানি বাজারে বৈচিত্র্য আনার চেষ্টা করছে রাশিয়া।এরই অংশ হিসেবে বাংলাদেশে খাদ্যপণ্য রপ্তানির আগ্রহ দেখিয়েছে মস্কো। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবের চিঠি দিয়েছে ঢাকার রুশ দূতাবাস।ওই চিঠিতে লাল ও হলুদ মসুরের ডাল,সয়াবিন তেল,হলুদ,বাদাম রপ্তানির প্রস্তাব দিয়েছে মস্কো।মস্কোর এই প্রস্তাব নিয়ে কার্যকর উদ্যোগ নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর মস্কোর ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো।এর প্রভাব সারা বিশ্বের অর্থনীতিতে পড়েছে।এমন পরিস্থিতিতে পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞার জবাবে বিকল্প বাজার খোঁজার চেষ্টায় আছে মস্কো।এরই অংশ হিসেবে ঢাকায় খাদ্য রপ্তানির প্রস্তাব দিয়েছে রাশিয়া দূতাবাস।

ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারের আগ্রহ দেখিয়ে রুশ দূতাবাসের চিঠিতে বলা হয়,জিটুজি ভিত্তিতে খাদ্যপণ্য রপ্তানি করতে চায় রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি প্রদিনটর্গ। সবচেয়ে প্রতিযোগিতামূলক ও সমন্বিত মূল্যে খাদ্যপণ্য সরবরাহের আগ্রহ দেখিয়েছে তারা।এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে,রাশিয়ার প্রস্তাবনাটি পরীক্ষা-নীরিক্ষার কাজ চলছে।প্রয়োজনে অন্য মন্ত্রণালয়ের সঙ্গেও বৈঠক করা হবে।

চিঠিতে বলা হয়েছে,প্রদিনটর্গ হলো রাশিয়ার একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি, যা জিটুজির ভিত্তিতে খাদ্যশস্য রপ্তানি করে থাকে।২০১৩ সাল থেকে কোম্পানিটি বাংলাদেশে প্রাকৃতিক সার এবং খাদ্যশস্য রপ্তানি করে আসছে।

তবে রাশিয়ার প্রস্তাব নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মস্কোর ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র। নাম প্রকাশ না করার শর্তে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বলেন,রাশিয়ার কাছ থেকে খাদ্যশস্য সরবরাহের বিষয়ে একটা প্রস্তাব এসেছে।আমরা ওই প্রস্তাবের বিভিন্ন দিক যাচাই-বাছাই করছি।’

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে,দেশে বিদ্যমান মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি রোধে বাজারে নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে কাজ চলছে। সূত্র জানিয়েছে,রাশিয়া থেকে গম আমদানিকারক দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গমের দাম বেড়ে গেছে।

এদিকে,পাঁচ বছর আগে রাশিয়া থেকে বাংলাদেশের আমদানি ছিল ৪৩ কোটি ৭১ লাখ ডলারের পণ্য। ২০২০-২১ অর্থবছরে এসে আমদানি বেড়ে দাঁড়ায় ৪৬ কোটি ৬৭ লাখ ডলার। ২০১৭-১৮ অর্থবছরে প্রথমবার উভয় দেশের বাণিজ্য শতকোটি ডলার পেরিয়ে দাঁড়ায় ১১১ কোটি ৩৮ লাখ ডলার। এর পর থেকে প্রতিবছরই এ বাণিজ্য শতকোটি ডলারের বেশি থাকছে।

ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য খুব বড় নয়।পাঁচ বছর ধরে এই বাণিজ্যের পরিমাণ ৩০ থেকে ৪০ কোটি ডলারের মধ্যে থাকছে।২০১৬-১৭ অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরে ইউক্রেনে রপ্তানি দ্বিগুণ ছাড়িয়ে গেছে, তবে পরিমাণে খুবই কম।

ইউক্রেনে রপ্তানির তুলনায় দেশটি থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ১৫ থেকে ২০ গুণ বেশি।২০২০-২১ অর্থবছরে ইউক্রেনে রপ্তানির চেয়ে সেখান থেকে আমদানি হয়েছে ১৩ গুণ বেশি পণ্য।তার আগের অর্থবছরে ইউক্রেন থেকে ২০ গুণ বেশি পণ্য আমদানি হয়েছিল।

বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে,রাশিয়ায় বাংলাদেশ রপ্তানি করে বস্ত্রপণ্য, চিংড়ি, পাট সুতা,চামড়া,মোটরপার্টস,হোম টেক্সটাইল,টেরিটাওয়েল, ফুটওয়্যার,সিনথেটিক দড়ি, টেবিলওয়্যার ইত্যাদি।আর রাশিয়া থেকে বাংলাদেশ আমদানি করে গম,সার,লোহা,রাসায়নিক পণ্য,প্লাস্টিক,ইস্পাত ইত্যাদি।

এদিকে,ইউক্রেনে খুব বেশি রপ্তানি বাড়াতে পারছে না বাংলাদেশ।রপ্তানি হচ্ছে চিংড়ি,ওভেন পোশাক,নিট পোশাক, টেক্সটাইল,তামাক,ওষুধ ইত্যাদি।তা-ও নিয়মিতভাবে রপ্তানি হয় না।আর আমদানি করা হয় খাদ্যপণ্য,লোহা,ইস্পাত,জাহাজ, নৌকা ও নৌকার কাঠামো,এয়ারক্রাফট,স্পেসক্রাফট,যন্ত্রাংশ ইত্যাদি।

  • Related Posts

    বাকিতে এলপিজি আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক-সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত ঋণসুবিধা পাবেন আমদানিকারকরা

    নিজস্ব প্রতিবেদক।।তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণসুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বাকিতে বা ঋণের মাধ্যমে গ্যাস আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। সোমবার…

    নির্ধারিত দামের বাইরে সিলিন্ডার গ্যাস: ১৩০৬ টাকার এলপিজি বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়-নিয়ন্ত্রণহীন বাজার, নজরদারির ঘাটতিতে ভোক্তা জিম্মি

    নিজস্ব প্রতিবেদক।।সরকার নির্ধারিত দামের বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক ঘোষিত সর্বশেষ মূল্য অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন