বাংলাদেশও স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কর্মপন্থা নির্ধারণ করে-পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক।।সব আত্মমর্যাদাশীল দেশের মতো বাংলাদেশও স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের জনগণের কল্যাণে দেশি-বিদেশি উভয় ধরনের পদক্ষেপ গ্রহণ বা কর্মপন্থা নির্ধারণ করে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে উল্লেখ করা হয়,স্বাধীন অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি অনুসরণে বাংলাদেশের সার্বভৌম অধিকারের প্রতি সংশ্লিষ্ট সকলের কাছ থেকে সম্মান প্রত্যাশা করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কিছু মন্তব্যের প্রেক্ষাপটে বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন যে মন্তব্য করেছেন,তা আমলে নিয়ে এ বিবৃতি দেওয়া হয়।

এর আগে, গত ১৪ জুন বেইজিংয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিভ্রান্তিকর বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। চীনের কমিউনিস্ট পার্টির অফিসিয়াল সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’ এ বিষয় জানতে চায়।

শেখ হাসিনার উদ্ধৃতি করে বলা হয়, বাংলাদেশ নিষেধাজ্ঞাকে ভয় পায় না এবং যেসব দেশ বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তাদের কাছ থেকে কোন কিছু কেনা বন্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন। গ্লোবাল টাইমস প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলেছে, যে কোন দেশের সরকারকে উৎখাত করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।

এর জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, একটি নির্দিষ্ট দেশ দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাতে বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের দৃঢ় অবস্থানের কথাই বলেননি, আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশ, বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের মনের কথাও বলেছেন।

চীনের মুখপাত্র ওয়াং ওয়েবিন বলেন, সব ধরনের আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরোধিতা, জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার মৌলিক নিয়মকানুন সমুন্নত রাখতে বাংলাদেশ ও অন্যান্য দেশের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন।

  • Related Posts

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা…

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণাঞ্চলের যোগাযোগ,অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন যুগের সূচনা করতে ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু এবং মোট ৩৬টি সেতু নির্মাণের প্রায় দেড় লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন