বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে দুর্ব্যবহার করল বিএনপি নেতা জিয়ার অনুসারীরা

রবিউল ইসলাম রবি(বরিশাল অফিস)।।বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের অনুসারী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির এর সহযোগী মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো: ইমরানসহ নেতৃবৃন্দ প্রায় ৫০/৬০ জন নেতাকর্মীরা বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী’র রুমে ঢুকে হুমকি সহ অসদাচরণের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যানের কার্যালয়ে এ ঘটনা ঘটে। জিয়াউদ্দিন সিকদারের অনুসারীরা বোর্ড চেয়ারম্যানকে আওয়ামী লীগের দোসর বলে বাগ বিতান্ডে জড়িয়ে পড়েন।

জানা যায়,বরিশাল নগরীর রুপাতলী ‘এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়’ এর এডহক কমিটির প্রস্তাবনাকে কেন্দ্র করে উক্ত স্কুলের প্রধান শিক্ষক এডহক কমিটিতে স্কুলের প্রতিষ্ঠাতা মৃত. সালাম চেয়ারম্যান এর স্ত্রী রোকেয়া বেগমের নাম ০১ নম্বরে প্রস্তাব করেন এবং মহানগর বিএনপি’র সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের নাম ০২ নম্বরে প্রস্তাব করেন এবং স্থানীয় সমাজসেবক মো: মারুফ হোসাইন রয়েছেন ০৩ নম্বরে।জিয়াউদ্দিন সিকদারের অনুসারীরা তাদের বসের নাম ২য় অবস্থানে রয়েছে তা জানতে পারলে বোর্ড চেয়ারম্যানের রুমে ঢুকে এর জবাব চান।

তাদের উদ্দেশ্যে বোর্ড চেয়ারম্যান বলেন,বিভাগীয় কমিশনার মহোদয় আমার কাছে যে লিস্ট পাঠিয়েছে সেভাবে আছে। আমি এখনো কোন কমিটি’র অনুমোদন প্রদান করেনি।

এ সময় তারা বোর্ড চেয়ারম্যানের সাথে দুর্ব্যবহার করেন এবং জিয়াকে সভাপতি বানানোর জন্য চাপ প্রয়োগ করেন।পরবর্তীতে সন্ধ্যা সাড়ে সাত টায় বোর্ড চেয়ারম্যান উক্ত কমিটি দেওয়ার আগে ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে বসার প্রস্তাব প্রদান করলে নেতাকর্মীরা কার্যালয় ছেড়ে চলে যান।

বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও ধরেননি তিনি।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন,কিছু একটা ঘটেছে জানান দিলেও মুঠোফোনে বিস্তারিত বলেননি।

  • Related Posts

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজিব আহসানের পক্ষে মাঠে নেমেছেন বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। শনিবার (৩১ জানুয়ারি) দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও…

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    বরিশাল প্রতিনিধি:বরিশালের দক্ষিণ লেকান্দা এলাকায় অবস্থিত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে সরকারি নির্ধারিত মূল্যে বিভিন্ন রক্ত,মূত্র ও অন্যান্য ল্যাব পরীক্ষার তালিকা প্রকাশ করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে,রোগীদের স্বল্প খরচে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন