বরিশাল ব্যুরো॥বরিশাল নথুল্লাবাদ সেন্টার পয়েন্ট মার্কেটে ভুয়া সমন্বয় ও সেনাবাহিনী পরিচয়ে চাঁদা না পেয়ে হামলা ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি আবদুস সালাম মল্লিক কে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৩ জুন) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতে আসামি উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিচারক মোঃ সাদিক আহমেদ জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন জিআর আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. ফারুক হোসেন (বরিশাল বিমান বন্দর থানা)।

চলতি বছরের ৩০ মে রাতে নথুল্লাবাদ ওই সেন্টার পয়েন্ট মার্কেটে চাঁদার দাবিতে একদল যুবক সমন্বয়ক ও সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে বাদী সহ চার জনকে পিটিয়ে কুপিয়ে জখম করে।হামলাকারীরা এ সময় একটি মোটরসাইকেল সহ অফিসে থাকা নগদ টাকা,কাগজপত্র ও গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়।ঘটনার পরই ঘটনাস্থল পরিদর্শন করে বরিশাল বিমান বন্দর থানা পুলিশ ও বাংলাদেশ সেনা বাহিনীর একটি টিম।

চলতি মাসের ৪ জুন বরিশাল বিমানবন্দর থানার অন্তর্ভুক্ত পূর্ব পাংশা গ্রামের মো. শাহজান হাওলাদারের ছেলে আক্তার হোসেন খোকা আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশাল বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এফআইআর এর নির্দেশ দেন।

দায়েরকৃত মামলার অন্য আসামিরা হলেন- বরিশাল মহানগর ছাত্রদল নেতা রাসেল আকন,সমন্বয়ক পরিচয়দানকারী শাওন ও নথুল্লাবাদ এলাকার আলাউদ্দিন আলাল সহ অজ্ঞাত ২০/২৫ জন।

উল্লেখ্য,আসামি আবদুস সালাম হলেন- বরিশাল মহানগর বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি এবং ওয়েস্টার্ন ফার্মেসির মালিক।

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed