বরিশাল নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে আটক

বরিশাল জেলা প্রতিনিধি।।বরিশাল নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে মেট্রোপলিটনের কাউনিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের বিভিত্তে নগরীর শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময়ে তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুর রহমান মুকুল।

আটককৃতরা হলেন-মাদারীপুর সদর উপজেলার আদিতপুর গ্রামের মৃত ধলু কাজীর ছেলে মো. নুরুজ্জামান কাজী (৪৫), মাদারীপুর সদর উপজেলার বাজিতপুর গ্রামের গুঞ্জর ফকিরের ছেলে মো. সম্রাট (৪৮), রাজৈর উপজেলার মাছচর গ্রামের মৃত নুরুল হক খানের ছেলে মো. বাচ্চু খান (৩৪)।

ওসি আবদুর রহমান মুকুল জানান, বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতি চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় স্কুল মাঠের দক্ষিণ পাশ থেকে ওই তিনজনকে আটক করা হয়। এসময়ে ডাকাতি কাজে ব্যবহৃত সাড়ে ২৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি রামদা, ১৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি চাকু, একটি স্টিলের সেলাই রেঞ্জ, তালা ভাঙ্গার লোহার যন্ত্র, একটি ধারালো দা উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, আটক নুরুজ্জামান কাজীর বিরুদ্ধে দিনাজপুরে চিরিরবন্দর থানায় একটি, মাদারীপুর সদর থানার দুটি, বরিশালে গৌরনদী থানায় একটি ও চুয়াডাঙ্গা সদর থানায় ডাকাতি-ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। অপর ডাকাত সদস্য সম্রাটের বিরুদ্ধে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার দুইটি মামলা আছে। এ ঘটনায় কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

শুক্রবার আটকদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • Related Posts

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজিব আহসানের পক্ষে মাঠে নেমেছেন বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। শনিবার (৩১ জানুয়ারি) দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও…

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    বরিশাল প্রতিনিধি:বরিশালের দক্ষিণ লেকান্দা এলাকায় অবস্থিত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে সরকারি নির্ধারিত মূল্যে বিভিন্ন রক্ত,মূত্র ও অন্যান্য ল্যাব পরীক্ষার তালিকা প্রকাশ করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে,রোগীদের স্বল্প খরচে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন