বরিশালে ২৩টি রামদাসহ ডাকাত দলের চার সদস্যকে আটক

বরিশাল জেলা প্রতিনিধি।।বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে ২৩টি রামদাসহ ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ডাকাতদের ট্রলার ঘেরাউ করে পুলিশে খবর দেয়। এসময় ট্রলারে ৬ জন অবস্থান করলেও দুই জন পালিয়ে যায়।

এসময় ট্রলার থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। বিষয়টি রোববার বিকেলে নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

আটক চার ডাকাত সদস্য হলেন—হাসান মেহেদী, মো. সুমন, মোহাম্মদ আরিফ ও নাঈম।তাদের বাড়ি জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়।ওসি আনোয়ার হোসেন বলেন,ডাকাতি করার জন্য ডাকাত দলটি নদী তীরে ট্রলারে বসে প্রস্তুতি নিচ্ছিলো।

বিষয়টি স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দেয়।পুলিশ গিয়ে ট্রলার ঘেরাউ দিয়ে তাদের আটক করে।ঘটনার পর চরমোনাই এলাকায় পুলিশী তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

পাশাপাশি নৌ-পুলিশের একাধিক ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে।আটকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ফজলুল করিম বলেন,এই ডাকাত দলটি এর আগেও একাধিক ঘটনা ঘটিয়েছে।

আটক চার জনের মধ্যে দুইজনের বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে।অভিযানে পালিয়ে যাওয়া দুইজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন