নিজস্ব প্রতিবেদক:- বরিশাল সদর উপজেলার চরপত্তনিয়া গ্রাম থেকে সাকিব হাওলাদার (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানাধীন চাঁদপুরা ইউনিয়নের ওই গ্রামের বাসিন্দা নয়ন সিকদারের নির্মাণাধীন ভবনের ছাদের রডের সঙ্গে লাশটি ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশের একটি টিম গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী চরকাউয়া ইউনিয়নের নয়ানি গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে পেশায় দিনমজুর সাকিব চাঁদপুরা ইউনিয়নের চরপত্তনিয়া গ্রামে নানাবাড়ি বসবাস করে আসছিলেন। গ্রামসহ আশপাশের এলাকায় দৈনিক মজুরিভিত্তিক ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ করতেন তিনি। বন্দর থানা পুলিশের এসআই আব্দুল জলিল জানান, সুরতহাল শেষে লাশটি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। Post navigation ধর্ষণ মামলায় গ্ৰেফতার এড়াতে কীর্তনখোলা নদীতে ঝাপ দিয়েও শেষ রক্ষা হলো না কনস্টেবল কাওছারের!!! শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু হতে বেল তলা পর্যন্ত দখল মুক্ত করে নদীর পার হাটার উপযুক্ত করে উন্মুক্ত করা হোক