বরিশালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের অমানুষিক নির্যাতনে শিকার সাংবাদিক রিপন রানা-তদন্তে প্রমাণিত হলে ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশ কমিশনারের

নিজস্ব প্রতিবেদক।।বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ওসি (অপারেশন) গাজী মিজানুর রহমানের বিরুদ্ধে রিপন রানা নামের এক সংবাদকর্মীকে মারধর করে থানা গারদে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে।এমনকি রোজাদার সেই সংবাদকর্মীকে রোজা খোলার সুযোগও দেয়া হয়নি বলে অভিযোগ রিপন রানার।এ সময় তার সাথে থাকা মোবাইল,ক্যামেরা ও বুম ছিনিয়ে নিয়ে সকল ডকুমেন্ট ডিলিট করে দেয়া হয়।

শুক্রবার (৭ মার্চ) বিকেল পৌণে ৬ টার দিকে কোতয়ালী মডেল থানায় এ ঘটনার জন্ম দেন ওসি (অপারেশন) গাজী মিজানুর রহমান।

রিপন রানা বরিশাল টিভি ও বরিশাল টাইমস অনলাইন পোর্টালের রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।
রিপন রানার অভিযোগ- বরিশালের কনটেন্ট ক্রিয়েটর পাবেল ‍মুন্সির সাথে সাংবাদিকদের বাগবিতন্ডা চলছে এমন খবর পেয়ে থানায় ছুটে যান রিপন। থানায় গিয়ে কনটেন্ট ক্রিয়েটর পাবেল ‍মুন্সির সাথে দেখা হলে রিপন তার সাথে কথা বলে জানতে চান আজ কি ঘটনা ঘটেছিল।এ সময় এসআই জুবায়ের এসে সাংবাদিকদের উদ্দেশ্য করে কটুক্তিমূলক কথা বলতে থাকে।তখন রিপন এর প্রতিবাদ করলে তাৎক্ষনিক ওসি (অপারেশন) গাজী মিজানুর রহমান ছুটে এসে তিনিও সাংবাদিকদের নিয়ে কটুক্তি করেন।পরিস্থিতি বেসামাল দেখে তাৎক্ষনিক রিপন পুলিশ কমিশনারকে কল দিয়ে বিষয়টি জানালে ক্ষিপ্ত হয়ে ওসি গাজী মিজানসহ বেশ কয়েকজন পুলিশ রিপনকে বেধরক মারধর শুরু করেন।মারতে মারতে একপর্যায় তাকে থানা গারদে আটকে রাখেন।থানা গারদে আটকে পুনরায় মারধর করে তার সাথে থাকা মোবাইল, ক্যামেরা ও বুম ছিনিয়ে নিয়ে সকল ডকুমেন্ট ডিলিট করে দেয় বলে অভিযোগ রিপনের।থানা গারদে বসে রিপন রোজা খোলার জন্য পানি চাইলে তাকে পানি না দিয়ে ওসি গাজী মিজান বলতে থাকেন-ওকে কেউ পানি দিবিনা।
রিপন আরো বলেন-এই পুরো ঘটনাটি কোতয়ালী মডেল থানার সিসি ক্যামেরায় রেকর্ড রয়েছে।সিসিটিভি ক্যামেরার ফুটেজটি বিশ্লেষন করলে পুরো ঘটনার সত্যতা পাওয়া যাবে।
এদিকে রিপনের সাথে ঘটে যাওয়া ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে সত্যতা যাছাই করে পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।পাশাপাশি তার সাথে ঘটা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

এদিকে খবর পেয়ে রাত পৌণে ৮ টার দিকে বেশ কয়েকজন সাংবাদিক থানায় গেলে তাদের সাথেও ক্ষিপ্ত হয়ে ওঠেন ওসি গাজী মিজান।পরে রিপনকে অহেতুক পুলিশি হয়রানি থেকে বাঁচাতে ভুল স্বীকার করে তাকে ছাড়িয়ে আনা হয়।

গারদে থাকা ঘটনার প্রত্যক্ষদর্শী অন্তর নামের এক কিশোর বলেন-অহেতুক পুলিশ সাংবাদিক রিপন ভাইকে মারধর করে। এখানে সাংবাদিক রিপন ভাইর কোন ভুল আমার চোখে পরেনি,অযথাই পুলিশ তাকে মারধর করেছে।

এ বিষয়ে ওসি (অপারেশন) গাজী মিজানুর রহমান সাংবাদিকদের উপস্থিতিতে বলেন- অনুমতি না নিয়ে রিপন তার ভিডিও ধারণ করে,এর বাহিরে তিনি আর কিছু বলতে রাজি হননি।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসিকে কল দিলে এসআই উজ্জল কলটি রিসিভ করে বলেন- ওসি স্যার নামাজে গেছেন।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন- বিষয়টি আমি শুনেছি।ভুক্তভোগী সাংবাদিককে অভিযোগ দিতে বলা হয়েছে।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন