বরিশালে বিএনপিপন্থি ব্যবসায়ীদের পদ বাগানো নিয়ে বিরোধ

বরিশাল ব্যুরো।।স্থানীয় ব্যবসায়ীদের সবচেয়ে পুরোনো সংগঠন বরিশাল চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ।এটি অনেক বছর আগে অকার্যকর সংগঠনে পরিণত হয়েছে।ক্ষমতাসীন দলের সিদ্ধান্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতিসহ পরিচালক মনোনীত হওয়ায় এ হাল হয়েছে। ৫ আগস্টের পট পরিবর্তনের পর একই প্রক্রিয়ায় চেম্বারের পদ বাগানো নিয়ে বিএনপিপন্থি দু’দল ব্যবসায়ীর প্রকাশ্যে বিরোধ সৃষ্টি হয়।মারামারিও হয়েছে দু’পক্ষের মধ্যে।

একাধিক ব্যবসায়ী জানান,প্রতিষ্ঠার পর থেকে গঠনতন্ত্র অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে বরিশাল চেম্বারের কমিটি হয়নি।যখন যে দল ক্ষমতায় ছিল সেই দলের লোকজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতৃত্বে এসেছেন।রাজনৈতিক বিবেচনায় এমন অনেকে সদস্য পদ পেয়েছেন,যারা চেম্বারে সদস্য হওয়ার মতো ব্যবসায়ী নন।

সংগঠনের সর্বশেষ সভাপতি মহানগর আওয়ামী লীগ সহসভাপতি সাইদুর রহমান রিন্টু টানা ১৪ বছর এ পদে ছিলেন। ২০১৮ সালে গঠিত দুই বছর মেয়াদি কমিটি দিয়ে সরকার পতন পর্যন্ত পার করেন।শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে যান।সিনিয়র সহসভাপতি জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর হোসেন মানিক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।তাঁকে সামনে রেখে নির্বাচনী তপশিল দিয়ে বিএনপি নেতারা পদ বাগাতে তৎপরতা শুরু করেছেন বলে জানা গেছে। একাধিক ব্যবসায়ী জানান,এবার সভাপতি পদপ্রত্যাশী দু’জন হলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য এবায়দুল হক চান ও কোতয়ালী থানা কমিটির সাবেক সভাপতি শেখ আব্দুর রহিম।দু’জনকে ঘিরে বিএনপিপন্থি সদস্যরা দু’ভাগে বিভক্ত হয়েছেন।এর আগে বিএনপি যতবার ক্ষমতায় ছিল,চাঁন ছিলেন চেম্বারের সভাপতি।শেখ রহিম ২০০৭ সালে ওয়ান-ইলেভেন সরকারের সময়ে সভাপতি ছিলেন। শেখ রহিমের অভিযোগ,চাঁন এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হতে চান।আবার নির্বাচন হলে চাঁনের জয় নিশ্চিত করতে গোপনে ভুয়া ভোটার করা হচ্ছে।এ প্রক্রিয়া গত ৬ অক্টোবর রাতে হাতেনাতে ধরা পড়ায় চাঁনের নেতৃত্বে তার ওপর হামলা হয়।

শেখ রহিম বলেন,নগরের আমানতগঞ্জে চাঁনের বাসার অদূরে অফিস সচিব ইলিয়াস হোসেনের বাসা।সচিবের বাসায় চেম্বারের যাবতীয় ফাইলপত্র নিয়ে যাওয়া হয়েছে। ৬ অক্টোবর রাতে তিনি ইলিয়াসের বাসায় গিয়ে দেখতে পান,ভুয়া ভোটার তৈরির কার্যক্রম চলছে।তখন রেজিস্টার খাতাসহ অন্যান্য কাগজপত্র উদ্ধারের চেষ্টা করেছিলেন।এ সময় তাকে মারধর করে সব ছিনিয়ে নেওয়া হয়েছে।

তবে ইলিয়াস বলেন,শেখ রহিমের ভয়ে চেম্বারে বসে কাজ করতে পারেন না।তাই রেজিস্টারসহ অন্যান্য কাগজপত্র বাসায় নিয়ে গিয়েছিলেন। ৬ অক্টোবর রাতে রহিম তার বাসায় ঢুকে অশালীন আচরণ করেন।একপর্যায়ে রেজিস্টার খাতাসহ অন্যান্য কাগজপত্র ছিনিয়ে ইজিবাইকে উঠে পালানোর চেষ্টা করেন।তখন স্থানীয় লোকজন ধাওয়া করে তাকে মারধর করেছে।এ প্রসঙ্গে চাঁন সমকালকে বলেন,হট্টগোল শুনে বাসা থেকে বের হয়ে দেখেন শেখ রহিমকে লোকজন মারধর করছে। তিনি তাকে উদ্ধার করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়,সরকারের পতনের পর জাহাঙ্গীর হোসেন মানিকের নেতৃত্বে গত ১৮ আগষ্ট সাধারণ সভা হয়।সভায় নতুন ভোটার তালিকা প্রণয়ন ও ৬ জানুয়ারি নির্বাচন করার সিদ্ধান্ত হয়।সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য গ্রহণের নির্ধারিত সময় শেষে ২৩২ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।শেখ রহিম অভিযোগ করেন,এরপর রেজিস্টার খাতা অফিস সচিবের বাসায় নিয়ে ঘষামাজা করে আরও অনেকের নাম ঢোকানো হয়েছে।

বোর্ডে ১ নম্বর পরিচালক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর নাম ছিল সভাপতিরও ওপরে।পোর্ট রোডের ইলিশ ব্যবসায়ী নীরব হোসেন টুটুলও ছিলেন পরিচালক।মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক টুটুলের প্রধান পরিচয় ছিল সাদিকের ‘ক্যাশিয়ার’।

  • Related Posts

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজিব আহসানের পক্ষে মাঠে নেমেছেন বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। শনিবার (৩১ জানুয়ারি) দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও…

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    বরিশাল প্রতিনিধি:বরিশালের দক্ষিণ লেকান্দা এলাকায় অবস্থিত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে সরকারি নির্ধারিত মূল্যে বিভিন্ন রক্ত,মূত্র ও অন্যান্য ল্যাব পরীক্ষার তালিকা প্রকাশ করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে,রোগীদের স্বল্প খরচে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন