বরিশালে বাম জোটের দাবি দিবস পালিত

বরিশাল প্রতিনিধি।।জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ,পাচারকৃত টাকা ফিরিয়ে আনা ও গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে যাওয়ার সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবিতে বরিশালে বাম জোটের দাবি দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।

বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সংগঠক নৃপেন্দ্রনাথ বাড়ৈর সভাপতিত্বে বক্তারা বলেন,জুলাই অভ্যুত্থানের এক মাস পার হয়ে গেলেও স্বৈরাচারী সরকার পরিচালিত হত্যাকাণ্ডে নিহত সহস্রাধিক শহিদি জনতা হত্যার সুষ্ঠু বিচার হচ্ছেনা।গণহত্যার বিচারে রাষ্ট্রীয় উদ্যোগে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারিক প্রক্রিয়া শুরু না করে আগের সরকারের স্টাইলে গণহারে মামলা দেয়া হচ্ছে।গণহারে মামলা করলেই গণহত্যার বিচার নিশ্চিত করা যায় না।

বক্তারা অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে জুলাই হত্যাকাণ্ডের যথাযথ বিচারিক প্রক্রিয়া শুরু করার দাবি জানান।

এসময় বক্তারা আরও বলেন,দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করতে গত এক মাসে সরকারের কোন কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।পাচারকৃত টাকা ফেরত আনা বা ঋণখেলাপিদের টাকা উদ্ধারে কোন কার্যকর ভূমিকা দেখা যাচ্ছেনা।সালমান এফ রহমানের নামে খুনের মামলা দেয়া হচ্ছে কিন্তু শেয়ারবাজার লুণ্ঠনের মামলা দেয়া হচ্ছেনা।গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরত যাবার জন্য নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে সংখ্যানুপাতিক নির্বাচন চালু,নির্বাচনে টাকা ও পেশীশক্তির প্রভাব রোধ করাসহ সার্বিক সংস্কারের পরিকল্পনাসহ একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান বক্তারা।

এসময় সমাবেশে আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বায়ক ডা. মনীষা চক্রবর্তী,বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সদস্য উপাধ্যক্ষ হারুন উর রশিদসহ প্রমূখ।

সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয় মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর রোড এসে শেষ হয়।

  • Related Posts

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    নিজস্ব প্রতিবেদক।।নারীদের নেতৃত্ব প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান আবারও আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ আমীরে জামাত ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে নারীদের নেতৃত্বের বিরোধিতা…

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    নিজস্ব প্রতিবেদক।।বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসকে ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাবেক গৃহায়ন ও গণপূর্ত,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আ স ম রেজাউল…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 2 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 3 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 5 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 2 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 2 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন