বরিশালে এমইপি’র ৪’তলা ভবনের নির্মানাধীন দেওয়াল ধসে পড়ে পথচারী আহত হয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি

বরিশাল জেলা প্রতিনিধি।।বরিশাল নগরীর ৬নং ওয়ার্ড হাটখোলা(গগনগলি) এলাকায় এমইপি নির্মানা কাজ চলাকালীন (৪তলা) ভবনের দেওয়াল ধসে পড়ে কয়েকজন পথচারী আহত শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছেন,তারা বলেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজ রবিবার (২০জানুয়ারী ২০২৩) বিকেল ৪টার সময় এ ঘটনা ঘটেছে।

এসময় হাওয়া বিবি,রুমা বেগম ও সরকারী একটি স্কুলে কর্মরত শিক্ষিকাসহ বেশ কয়জন আহত হয়।আহতদের স্থানীয়রা শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে এমইপি’র নির্মাণাধীর কাজ করতে আছে।শিশুপার্ক কলোনী(গগনগলি)বাজার এলাকা ঘনবসতি।এমইপি কোঃ চতুর্থ তলায় কাজ করে,সাধারণ পথচারী ও এমইপি’র শ্রমিকদের জন্য কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্তা গ্রহণ করে না।এভাবে দেওয়াল ধসে পড়ার একাধিকবার ঘটছে,আমরা অনেক কথা বলার পরে,এখন কিছুটা সেফটি ব্যবস্থা করছে।

পলাশ নামে এক যুবক বলেন,এমইপি’র চতুর্থ তলায় নির্মাণাধীন কাজ চলছে,সেখান থেকে দেওয়ার ধসে পড়ে স্থানীয়রা উত্তেজিত হয়।বিষয়টি আমি দেখে ৯৯৯ ফোন করে পুলিশের সহযোগিতা চাইলেন।বিএমপির কোতয়ালী মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে সাধারণ জনগণকে নিয়ন্ত্রণ করেন।তিনি আরও বলেন,এমইপি’র নির্মাণাধীন ভবনটি নিয়ম বহির্ভূতভাবে নির্মাণ করায় ফাটল ধরছে।যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে!এছাড়াও কোনো শক্তিশালী ভূমিকম্প হলে ভবনটি ধসে পড়তে পারে, প্রাণহানির আশঙ্কা রয়েছে।

এমইপি গ্রুপ কোম্পানির ম্যানেজার কৃষ্ণরায় বলেন,আজ বিকেলে আমাকে মুঠোফোন নাইটগার্ড মামুন বিষয়টি জানায়, আমি ঘটনা স্থালে আসলেই আমার সাথে স্থানীয়রা উত্তেজিত হয়। আমার সাথে থাকা এক শ্রমিকের ওপর হামলা চালায়।

এবিষয়ে বিসিসির ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর খান মোহাম্মদ জামাল হুসাইন বলেন,তিনি ঢাকা বিশ্ব ইজতেমায় আছেন। বিষয়টি স্থানীয় ভাবে শুনছে,আহত মহিলা সহ সকলকে ডাক্তারের কাছে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছে ঢাকা থেকে এসে বিষয়টি শুনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিমুল করিম বলেন,আমরা ৯৯৯ ফোনের মাধ্যমে বিষয়টি শুনে ঘটনা স্থালে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।তবে কেউ অভিযোগ দায়ের করেনি,অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন,সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া কিভাবে বহুতল ভবন নির্মাণ করা হয়। বিষয়ে জেনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজিব আহসানের পক্ষে মাঠে নেমেছেন বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। শনিবার (৩১ জানুয়ারি) দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন