বরিশালে ইউসেফ চাকরি মেলায় তাৎক্ষণিক চাকরি পেয়েছেন হাজারের অধিক বেকার

রবিউল ইসলাম রবি,বরিশাল ব্যুরো॥চলমান মাসের ২৭ ফেব্রুয়ারী সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত সাড়ে ৫ হাজার সিভি জমা পড়েছে এবং তাৎক্ষণিকভাবে এক হাজারের অধিক চাকরির নিশ্চয়তা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর কাশিপুরে ইউসেফ বরিশাল অঞ্চলের প্রধান কার্যালয়ের মাঠে আয়োজিত দিনব্যাপী চাকরি মেলায়।এরমধ্যে ডাচ বাংলায় ৪০ জন,খানসন্স গ্রুপে ৬০ জন,বিসমিল্লাহ পলিমার এন্ড প্যাকেজিং এ ১১০টি সিভি জমা পড়েছে।আর ৪০ জন ইয়েস কার্ড পেয়েছেন বলে জানান উপস্থাপক আবৃত্তি শিল্পী নেজারুল ইসলাম বাবু।

বিকেল চারটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের সচিব শফিকুজ্জামান। তিনি এসেই ইউসেফ বাংলাদেশ এর নিজস্ব প্রশিক্ষণ বিভাগের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।ইলেক্ট্রনিক্স,ওয়ার্কশপ, কম্পিউটার,ইউসেফ উদ্যোক্তা কার্যক্রম দেখে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করেন শ্রম মন্ত্রণালয়ের সচিব। পরে তিনি মেলা মাঠে আয়োজিত মঞ্চে আসন গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,এটাই বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা।কোনোরকম পায়ের জুতা ক্ষয় না করে হাজারের অধিক তরুণ-তরুণী এই মেলায় এসে চাকরি পেয়ে গেলেন।

সরেজমিন ঘুরে দেখা যায়,এই মেলায় মোট ২৫টি স্টল রয়েছে।এরমধ্যে দুটি ইউসেফ উদ্যোক্তা প্রতিষ্ঠান।এছাড়াও টি কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ,আর এফ এল গ্রুপ,প্রাণ গ্রুপ,শাহ সিমেন্ট,এ্যাংকর সিমেন্ট,এম জে সু ইন্ডাস্ট্রিজ,ফরচুন সুজ লিমিটেড সহ মোট ২৩টি কোম্পানি অংশ নিয়েছে এই মেলায়। ইউসেফ এর পক্ষ থেকে এসব প্রতিষ্ঠানের সকলের হাতেই চাকরি মেলায় অংশগ্রহণের জন্য শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। ২০০৮ সাল থেকে ইউসেফ বরিশালে কার্যক্রম শুরু করে এবং ২০১৭ সাল থেকে নিয়মিত চাকরি মেলার আয়োজন করে বরিশালের বেকারত্ব দূরীকরণে ভূমিকা পালন করছে বলে জানান ইউসেফ বাংলাদেশ খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক কামরুজ্জামান।

বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মেলায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুল্লাহ, ইউসেফ বাংলাদেশ এর ফিনান্স এন্ড কমপ্লিয়েশন বিভাগের পরিচালক নাজমুন নাহার এবং শ্রম দপ্তরের হিসাব বিভাগের পরিচালক আবু আশরীফ মাহমুদ।

জানা গেছে,১৯৭২ সালে লিংসে এলান চেইনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহযোগিতায় ইউসেফ বাংলাদেশ এর কার্যক্রম শুরু করেছিলেন।বরিশালে এটি ২০০৮ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে।এ পর্যন্ত বরিশালে চারবার চাকরি মেলার আয়োজন করা হয়েছে।

  • Related Posts

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজিব আহসানের পক্ষে মাঠে নেমেছেন বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। শনিবার (৩১ জানুয়ারি) দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও…

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    বরিশাল প্রতিনিধি:বরিশালের দক্ষিণ লেকান্দা এলাকায় অবস্থিত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে সরকারি নির্ধারিত মূল্যে বিভিন্ন রক্ত,মূত্র ও অন্যান্য ল্যাব পরীক্ষার তালিকা প্রকাশ করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে,রোগীদের স্বল্প খরচে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন