ব‌রিশা‌লের সাংস্কৃ‌তিক কর্মী নিপার মৃত্যুর ঘটনায় এক যুবক‌ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:-মামলার এজাহারে বলা হয়েছে,আমিরুলের সঙ্গে নিপার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।নিপা বিয়ের জন্য চাপ দিলে আমিরুল তা প্রত্যাখ্যান করে এবং তাকে আত্মহত্যায় প্ররোচিত করে বলে অভিযোগ আনা হয়ে‌ছে।’

ব‌রিশা‌লের সাংস্কৃ‌তিক কর্মী শামসুন্নাহার নিপার মৃত্যুর ঘটনায় এক যুবক‌কে গ্রেপ্তার করেছে পুলিশ।

নরসিংদী থেকে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে তোলা হবে।

গ্রেপ্তার ২৯ বছর বয়সী আমিরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পূর্বহাটি গ্রামের বাসিন্দা। সে চাকরির সুবা‌দে নর‌সিং‌দী‌তে থাক‌ত।

বরিশাল কোতোয়ালি ম‌ডেল থানার প‌রিদর্শক লোকমান হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, ১৩ আগস্ট আমিরুলের বিরুদ্ধে শামসুন্নাহার নিপাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে থানায় মামলা করেন নিপার বোন ডালিয়া আক্তার। শুক্রবার পু‌লিশের অ‌ভিযানে নর‌সিং‌দী থে‌কে গ্রেপ্তার ক‌রে আ‌মিরুল‌কে ব‌রিশা‌লে নি‌য়ে আসা হয়েছে। শ‌নিবার বিকেলে তাকে আদালতে তোলা হ‌বে।

মামলার এজাহারে বলা হয়েছে, ‘আমিরুলের সঙ্গে নিপার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। নিপা বিয়ের জন্য চাপ দিলে আমিরুল তা প্রত্যাখ্যান করে এবং তাকে আত্মহত্যায় প্ররোচিত করে বলে অভিযোগ আনা হয়ে‌ছে।’

গত ২ আগস্ট গভীর রাতে বরিশাল নগরীর ম‌ল্লিক রো‌ডে ভাড়া‌টিয়া বাসায় নিজ ঘর থেকে শামসুন্নাহার নিপার মরদেহ উদ্ধার করে পুলিশ। আবৃ‌ত্তিতে স্বর্ণপদক বিজয়ী নিপা বরিশাল উদীচী শিল্পীগোষ্ঠীর সদস‌্য ছি‌লেন।

নিপার ফেসবুকে দেখা গেছে, মরদেহ উদ্ধারের ৮ ঘণ্টা আগে সবশেষ স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন ‘সব প্রস্থান বিদায় নয়’।

  • Related Posts

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজিব আহসানের পক্ষে মাঠে নেমেছেন বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। শনিবার (৩১ জানুয়ারি) দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও…

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    বরিশাল প্রতিনিধি:বরিশালের দক্ষিণ লেকান্দা এলাকায় অবস্থিত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে সরকারি নির্ধারিত মূল্যে বিভিন্ন রক্ত,মূত্র ও অন্যান্য ল্যাব পরীক্ষার তালিকা প্রকাশ করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে,রোগীদের স্বল্প খরচে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন