বঙ্গবন্ধুর শোকবার্তা ও শহীদ মুক্তিযোদ্ধার কন্যা পরিচয় দেয়ার পরই ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু

বরিশাল জেলা প্রতিনিধি॥ বরিশাল শেবাচিম হাসপাতালের কার্ডিওলজী (সি.সি.ইউ) বিভাগের সহকারী রেজিস্টার ডাঃ মোঃ মুসফিকুজ্জামান এর কর্মরত দায়িত্ব অবহেলাসহ ইচ্ছাকৃত মনগড়া খামখেয়ালিপনায় কারণে রেনু বেগম (৫৫) নামের এক নারী মৃত্যু হয়েছে।

এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মরহুমার ছেলে মোঃ আরাফাত চৌধুরী । মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা বারোটায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তার মা রেনু বেগম শহীদ বীর মুক্তিযোদ্ধা আঃ রব বেপারী এর কন্যা। গত ১৫/০৮/২১ ইং তারিখ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। গত ২১/০৮/২১ ইং তারিখ সকালে কার্ডিওলজী (সি.সি.ইউ) বিভাগের অধ্যাপক ডাঃ এম.এ সালাউদ্দিন রাউন্ডের সময় রোগী রেনু বেগম কে দেখে জানান, আরো ২/৩ দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থা বুঝে সবকিছু বলা যাবে। কিন্তু ওই দিনই রেনু বেগম কে ছাড়পত্র দিয়ে দেয় কার্ডিওলজী বিভাগের সহকারী রেজিস্টার ডাঃ মোঃ মুসফিকুজ্জামান। তখন আরাফাত চৌধুরী, কার্ডিওলজী বিভাগের অধ্যাপক’র ওই কথা ডাঃ মোঃ মুসফিকুজ্জামান কে বলে প্রশ্ন তুলে আপনি কেন রিলিজ দিলেন? এর পরই ডাঃ মোঃ মুসফিকুজ্জামান ক্ষিপ্ত হয়ে আরাফাত চৌধুরী কে থাপ্পড় মারতে যায়। পরে বিষয়টি অধ্যাপক ডাঃ এম.এ সালাউদ্দিন কে জানালে ডাঃ মোঃ মুসফিকুজ্জামান আরো ক্ষিপ্ত হয়ে উঠে।

গত ১৭/১১/২১ ইং তারিখে রেনু বেগম অসুস্থ হলে আবারো শেবাচিম হাসপাতালের কার্ডিওলজী বিভাগে ভর্তি করা হয়। কিন্তু গত ১৯/১১/২১ ইং তারিখে ডাঃ মোঃ মুসফিকুজ্জামান হাসপাতালে অসুস্থ রেনু বেগমকে দেখা মাত্রই ছাড়পত্র দিয়ে দেয়। আরাফাত এ সময় ডাঃ মোঃ মুসফিকুজ্জামান’র কাছ জানতে চায়, রোগীর উন্নত চিকিৎসার প্রয়োজন হলে রেফার করে দেন। রোগী নিয়ে ঢাকা চলে যাই। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাক্তার কি তুমি না আমি ? ছাড়পত্র দেয়া হয়েছে রোগী নিয়ে চলে যাও।

আরাফাত চৌধুরী মায়ের সুচিকিৎসা পাবার জন্য ডাঃ মোঃ মুসফিকুজ্জামানকে বলেছে, তার মা শহীদ বীর মুক্তিযোদ্ধার কন্যা। তার নানার নাম চাঁদপুর সদর উপজেলা শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক স্তম্ভের তালিকায় ২৬ নম্বরে রয়েছে। মুক্তিযুদ্ধে তার নানা শহীদ হবার কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোকবার্তা দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অনুদানসহ সরকারীভাবে মুক্তিযোদ্ধাদের সকল সুযোগ-সুবিধা পেয়ে আসছেন। শহীদ মুক্তিযোদ্ধার কন্যা হিসেবে সি.সি.ইউ ওয়ার্ডে চিকিৎসার সুদৃষ্টি কামনা করছি।

এ কথা শুনে ডাঃ মোঃ মুসফিকুজ্জামান বলেন, এ সব ইতিহাস বলবি তোর ঘরে বা জনসভায় বসে। এটা হাসপাতাল। এখানে এই সব কথার কোন মূল্য নেই। ছাড়পত্র দেয়া হয়েছে এখন চলে যাও। মনে কষ্ট নিয়ে আরাফাত তার মা রেনু বেগম কে নিয়ে বাসায় চলে যায়।

গত ২৩/৮/২২ ইং তারিখে রেনু বেগম আবারো অসুস্থ হলে শেবাচিম হাসপাতালের কার্ডিওলজী বিভাগে ভর্তি করা হয়। রোগী ভর্তির সময় আরাফাতের বাবা আবুল কালাম চৌধুরী ডাঃ মোঃ মুসফিকুজ্জামান’র কাছে গিয়ে অনুরোধ করে বলেন, তার ছেলের কথায় কোন ভুল হলে সেজন্য ক্ষমা চাচ্ছি। তবুও তার স্ত্রীর সুচিকৎসার ব্যবস্থার জন্য অনুরোধ করেন। এ সময়ও উন্নত চিকিৎসার প্রয়োজন আছে কিনা? জানতে চেয়েছেন। পরপর দু’বার উন্নত চিকিৎসার কথা বললেও ডাঃ মোঃ মুসফিকুজ্জামান সঠিক কোন পরামর্শ দেয়নি।

রেনু বেগম হঠাৎ আবারো অসুস্থ হয়ে পরলে গত ২৭/১১/২২ ইং তারিখ রাত ১২:৩৫ মিনিটে শেবাচিম হাসপাতালের কার্ডিওলজী বিভাগে ভর্তি করা হয়। রোগী হার্ট অ্যাটাক করেছে এমন কথা বলে ইর্ন্টানী চিকিৎসকরা ট্রোপনিন-আই, আরবিএস, ক্রিয়েটিনিন পরীক্ষা করতে দেন। ওই রাতে আমার সাথে পর্যাপ্ত অর্থ না থাকায়, টাকা যোগার করে সকালে পরীক্ষা করার সিদ্ধান্ত নেই। কিন্ত ২৮/১১/২২ ইং তারিখে ওই ডাঃ মোঃ মুসফিকুজ্জামান সি.সি.ইউ ওয়ার্ডে এসে অসুস্থ রেনু বেগমকে দেখা মাত্রই ছাড়পত্র দিয়ে দেয়। এ সময় তিনি রোগীকে রেফার করেন ঢাকা জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট (NICVD) তে। ঢাকা নিয়ে যাবার প্রস্তুতির সময় রেনু বেগম মারত্মক অসুস্থ হয়ে কয়েক বার বমি করে, শরীরে ঘেমে যাবার পাশাপাশি ঠান্ডা হয়ে যায়। উপায়ন্ত না পেয়ে তাকে নগরীর রুপাতলী ‘আবদুল্লাহ হাসপাতাল’ এ নিয়ে যাওয়া হয়। ডাক্তার না থাকায় ভর্তি করা হয়নি। আশংকাজনক অবস্থায় ২৮/১১/২২ ইং তারিখেই শেবাচিম হাসপাতালের কার্ডিওলজী বিভাগে ভর্তি রেনু বেগমকে ভর্তি করা হয়। পরদিন অর্থাৎ ২৯/১১/২২ ইং তারিখে সকালে আমার মা রেনু বেগম সি.সি.ইউ তে চিকিসসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

প্রিয় সাংবাদিকবৃন্দ, উপরোক্ত বিষয়ে তথ্য উপস্থাপন করে আরাফাত বরিশাল জেলা সিভিল সার্জন এবং কোতয়ালী মডেল থানায় অভিযোগ দিতে চাইলে তারা অভিযোগ না নিয়ে হাসপাতাল পরিচালক বরাবর আবেদন করার পরামর্শ দেন। গত ৩০/১১/২২ ইং তারিখে আরাফাত শেবাচিম হাসপাতালের পরিচালক বরাবর একটি লিখিত আবেদন করে। যার বিষয় হলঃ- ” হৃদরোগ বিভাগে ডাক্তারের অবহেলায় মৃত্যু হওয়া প্রসঙ্গে”।

সংবাদ সম্মেলনে আরাফাতের পিতা নগরীর ৭ নং ওয়ার্ডের ভাটিখানা এলাকার বাসিন্দা আবুল কালাম চৌধুরীর উপস্থিত সাংবাদিকদের বলেন, আমার বন্ধুর ছেলে হল ডাঃ মুশফিকুজ্জামান। পারিবারিকভাবে কোন দ্বন্দ্ব নেই। তার বাবাও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ডাঃ মুশফিকুজ্জামান কে তার পিতা অসুস্থ অবস্থায় প্রায়ই বলতো, তোর মত ডাক্তারের কথায় ঔষধ খাবো না। দরকার হলে মারা যাবো। তিনি ফামের্সী থেকে ঔষধ কিনে খেতেন। সন্তান হৃদরোগের ডাঃ হলেও মৃত্যুর আগ পর্যন্ত নিজ সন্তানের পরামর্শে ঔষধ খাননি পিতা। যেখানে আমি নিজে ক্ষমা চেয়েছি সেখানে তার পরও আমার স্ত্রীকে সুচিকিৎসা দেয়নি ডাঃ মুশফিকুজ্জামান।

কার্ডিওলোজলি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাঃ মুশফিকুজ্জামান বলেন, আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে তা শুনেছি। বিষয়টি দুঃখজনক। তবে আমি লিখিত জবাব দিয়ে দিয়েছি। এই চিকিৎসক অভিযোগকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের হুমকি দেন।

হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম বলেন, রোগীর স্বজনের লিখিত অভিযোগ পেয়ে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়নি। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিন সদস্যের কমিটিতে রয়েছেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক অমলেন্দু বিশ্বাস, অধ্যাপক মানবেন্দ্র সরকার ও ডাঃ অসীম কুমার বিশ্বাস। তারা আগামী ২২ ডিসেম্বর তদন্ত রিপোর্ট জমা দিবেন বলে জানান পরিচালক।

  • এই সংক্রান্ত সংবাদ

    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট: ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    বরিশাল ব্যুরো।।বরিশালসহ সারাদেশে মিডিয়া পাড়ায় উদ্বেগজনক এক প্রবণতা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।এটি কোনো ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত নয়; বরং বহু পর্যবেক্ষকের মতে,একটি পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতির নতুন রূপে পুনরুত্থানের আশঙ্কাজনক লক্ষণ। সাম্প্রতিক…

    বিস্তারিত পড়ুন

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজিব আহসানের পক্ষে মাঠে নেমেছেন বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। শনিবার (৩১ জানুয়ারি) দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও…

    বিস্তারিত পড়ুন

    You Missed

    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 38 views
    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 38 views
    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 34 views
    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 33 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 42 views
    নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট: ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 51 views
    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট:  ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 53 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 37 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 42 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 54 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 43 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 30 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 16 views
    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 25 views
    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 21 views
    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 27 views
    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 14 views
    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 16 views
    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 32 views
    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 23 views
    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 19 views
    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 20 views
    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 18 views
    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 15 views
    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 22 views
    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 15 views
    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 2 views
    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 1 views
    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 2 views
    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    ত্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে দুই নারী প্রার্থী তাসনিম জারা ও রুমিন ফারহানা

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে দুই নারী প্রার্থী তাসনিম জারা ও রুমিন ফারহানা

    সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 2 views
    সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

    সরকারি খাসজমি দখলের অভিযোগ: মেহেন্দিগঞ্জে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হালট জমি নিয়ে বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 2 views
    সরকারি খাসজমি দখলের অভিযোগ:  মেহেন্দিগঞ্জে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হালট জমি নিয়ে বিতর্ক

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 4 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ