ফ্ল্যাট বৈধ আয়ে কেনা হয়েছে-আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক।।সাবেক ঢাকা মেট্রোপলিটন কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের নামে দৈনিক মানবজমিনে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে এসব সম্পদ অবৈধভাবে অর্জন করা হয়েছে।এরপর আরও কয়েকটি গনমাধ্যমে আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সদস্যদের সম্পদের ওপর নাতিদীর্ধ প্রতিবেদন প্রকাশিত হয়েচে।

এর প্রেক্ষিতে গণমাধ্যমের অভিযোগ খন্ডন করেছেন ডিএমপির সাবেক এই কমিশনার।গণমাধ্যমকে আছাদুজ্জামান মিয়া বলেন,স্কাটনের ফ্ল্যাটটি তাঁদের কেনা প্রথম ফ্ল্যাট।

পরে তাঁর ছেলেমেয়েদের ধানমন্ডির স্কুলে ভর্তি করান। তখন ছেলেমেয়ের সুবিধার জন্য ধানমন্ডিতেও একটি ফ্ল্যাট কেনেন। বৈধ আয়ে এসব জমি কেনা হয়েছে।

তিনি দাবি করেছেন,উত্তরাধিকার সূত্রে তাঁর স্ত্রী এবং তিনি অনেক সম্পদের মালিক।তার এক ছেলে বহু-জাতিক প্রতিষ্ঠানে উচ্চ বেতনে চাকরি করেন।ছেলের বউ একটি ব্যাংকে উচ্চ বেতনে চাকরি করেন।তাঁর স্ত্রীরও বুটিকের ব্যবসা রয়েছে।

এর বাইরে সিদ্ধেশ্বরীতে আছাদুজ্জামানের মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে।আছাদুজ্জামান মিয়া বলেন,তাঁর মেয়ে চিকিৎসক,জামাতাও চিকিৎসক।ওই ফ্ল্যাট বৈধ আয়ে তাঁরা কিনেছেন।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,পূর্বাচলে ১০ কাঠা জমি রয়েছে আছাদুজ্জামান মিয়ার নামে।এছাড়াও,আছাদুজ্জামানের পরিবারের সদস্যদের নামে রাজধানীর আফতাবনগরে ২১ কাঠা জমি রয়েছে।

এই প্রসঙ্গে আছাদুজ্জামান মিয়া বলেন, বৈধ আয়ে এসব জমি কেনা হয়েছে। আফতাবনগরে ২১ কাঠার প্লটের মধ্যে তাঁদের মালিকানা রয়েছে মাত্র ৭ কাঠার। বাকি জমির মালিক তাঁর দুই শ্যালিকা।

আছাদুজ্জামান মিয়া গণমাধ্যমের কাছে দাবি করেন, পেশাগত জীবনে তিনি কোনো অনিয়মের আশ্রয় নেননি। যা কিছু করেছেন বৈধ অর্থে করেছেন।

তিনি অভিযোগ করেন, কয়েক বছর আগেও একটি চক্র তাঁকে বিপদে ফেলার জন্য দুদকে অভিযোগ জমা দিয়েছিল। পরে দুদক অনুসন্ধান করে সত্যতা পায়নি। এখন আবার সেই চক্র তাঁকে বিপদে ফেলতে সক্রিয় হয়ে উঠেছে।

  • Related Posts

    গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

    নিজস্ব প্রতিবেদক:গাজীপুরে তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে।চার্জ গঠনের অল্প সময়ের মধ্যেই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ায় এটিকে সাংবাদিক সমাজ বিচারিক ব্যবস্থার…

    রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

    নিজস্ব প্রতিবেদক।।গত ২২ জানুয়ারি ২০২৬ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কাফরুল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে মধ্যরাত থেকে শুরু করে দিনব্যাপী চলমান যৌথ অভিযানে মোহাম্মদ বিল্লাল হোসেন (৩৫) ওরফে আলিফ হোসেন বাবু’কে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন