ফ্ল্যাট-প্লট কিনলে কর দিতে হবে

নিজস্ব প্রতিবেদক।।এখন থেকে ফ্ল্যাট-প্লট কিনলে খরচ বাড়বে।কারণ,সরকার বাজেটে নিবন্ধন খরচ বাড়ানোর প্রস্তাব দিয়েছে।বর্তমানে জমি নিবন্ধনে চুক্তিমূল্যের ৪ শতাংশ কর দিতে হয়।বাজেটে তা বাড়িয়ে ৮ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী তাঁর প্রস্তাবে এলাকাভিত্তিক কাঠাপ্রতি ন্যূনতম করও নির্ধারণ করে দিয়েছেন।যেমন গুলশান,বনানী,মতিঝিল, দিলকুশা,নর্থ সাউথ রোড,মহাখালী এলাকায় জমির নিবন্ধন করা হলে চুক্তিমূল্য বা বিক্রয়মূল্যের ৮ শতাংশ কিংবা কাঠাপ্রতি ২০ লাখ টাকার মধ্যে যেটি বেশি হবে,ওই পরিমাণ কর দিতে হবে।এর মানে হলো,ওই সব এলাকায় প্রতি কাঠায় ২০ লাখ টাকা কর দিতেই হবে।

একইভাবে প্রতিটি এলাকায় চুক্তিমূল্যের ৮ শতাংশ বা কাঠাপ্রতি ন্যূনতম করের পরিমাণ ধরে দেওয়া হয়েছে।যেমন কারওয়ান বাজার,উত্তরা,সোনারগাঁও জনপথ,শাহবাগ, পান্থপথ,বাংলামোটর,কাকরাইলে কাঠাপ্রতি ১২ লাখ টাকা; বঙ্গবন্ধু অ্যাভিনিউ,বাড্ডা,সায়েদাবাদ,পোস্তগোলা,গেন্ডারিয়া, নারায়ণগঞ্জ,চট্টগ্রামের আগ্রাবাদ ও সিডিএ অ্যাভিনিউতে কাঠাপ্রতি ৮ লাখ টাকা; নবাবপুর,ফুলবাড়িয়ায় ৬ লাখ টাকা কাঠাপ্রতি ন্যূনতম কর দিতে হবে।

এ ছাড়া উত্তরা (১-৯ সেক্টর), খিলগাঁও পুনর্বাসন এলাকা, আজিমপুর,রাজারবাগ,চট্টগ্রামের আগ্রাবাদ, হালিশহর, পাঁচলাইশ,নাছিরাবাদ,মেহেদীবাগে কাঠাপ্রতি ন্যূনতম ৩ লাখ টাকা; গুলশান ও বনানীর কিছু অংশ,ধানমন্ডি, বারিধারা ডিওএইচএস,বনানী ডিওএইচএস,মহাখালী ডিওএইচএস, বসুন্ধরা (ব্লক এ-আই),নিকেতন,বারিধারায় ১০ লাখ টাকা; পূর্বাচল,বসুন্ধরা (ব্লক কে-পি),ঝিলমিল আবাসিক এলাকায় ৩ লাখ টাকা; কাকরাইল,সেগুনবাগিচা,বিজয়নগর,ইস্কাটন, গ্রিন রোড,এলিফ্যান্ট রোড,ফকিরাপুল,আরামবাগ, মগবাজার,তেজগাঁও শিল্প এলাকা,শেরেবাংলা নগর, লালমাটিয়া,ক্যান্টনমেন্ট এলাকা ও চট্টগ্রামের খুলশী এলাকায় কাঠাপ্রতি ৫ লাখ টাকা;কাকরাইল,সেগুনবাগিচা,বিজয়নগর, ইস্কাটন,গ্রিন রোড,এলিফ্যান্ট রোডের কিছু অংশে আড়াই লাখ টাকা;উত্তরা (সেক্টর ১০-১৪),নিকুঞ্জ,বাড্ডা (কিছু অংশ),গেন্ডারিয়া,শ্যামপুর,টঙ্গী শিল্প এলাকায় ১ লাখ ২০ হাজার টাকা; শ্যামপুর শিল্প এলাকা ও জুরাইনে ১ লাখ টাকা; রাজারবাগের কিছু অংশে দেড় লাখ টাকা; খিলগাঁওয়ে দেড় লাখ টাকা,গোড়ান ও হাজারীবাগ ট্যানারি এলাকায় ৬০ হাজার টাকা কাঠাপ্রতি ন্যূনতম কর দিতে হবে।

এ ছাড়া ওপরে উল্লেখিত এলাকাগুলো ছাড়া রাজউক ও চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটির (সিডিএ) অন্যান্য এলাকায় জমি বেচাকেনা হলে চুক্তিমূল্যের ৮ শতাংশ; গাজীপুর, নারায়ণগঞ্জ,মুন্সিগঞ্জ,মানিকগঞ্জ,নরসিংদী,ঢাকা ও চট্টগ্রাম জেলা (রাজউক ও সিডিএ এলাকা ছাড়া) এবং অন্যান্য সিটি করপোরেশন ও জেলা সদর পৌর এলাকায় চুক্তিমূল্যের ৬ শতাংশ কর দেওয়ার প্রস্তাব করা হয়েছে।অন্যান্য পৌরসভা এলাকায় চুক্তিমূল্যের ৪ শতাংশ এবং দেশের অন্য এলাকায় চুক্তিমূল্যের ২ শতাংশ কর দিতে হবে।

  • Related Posts

    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    ডেস্ক রিপোর্ট।।বাংলাদেশের অর্থনীতিতে গত দেড় দশকের সবচেয়ে বড় পরিবর্তন দুটি সূচকে স্পষ্ট—একদিকে শেখ হাসিনা সরকারের আমলে মানুষের মাথাপিছু আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে,অন্যদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মাথাপিছু ঋণের বোঝা দ্রুত…

    উন্নয়ন নেই, তবু ঋণ বাড়ছে—বাংলাদেশের বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বড় কোনো নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন না হলেও রাষ্ট্রীয় ঋণের পরিমাণ দ্রুত বৃদ্ধি পেয়েছে।এই বাস্তবতা শুধু অতীত সরকারের নেওয়া সিদ্ধান্তের উত্তরাধিকার নয়,বরং বর্তমান…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন