দৌলতখান উপজেলা প্রতিনিধি।। ভোলার দৌলতখানে এক ইউপি সদস্যের ভাইয়ের অনিয়মের নিউজ ফেসবুকে শেয়ার করায় অনিকুল ইসলাম শাহিন (৩২) নামের এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী শাহীন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার রাতে দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুল ওহিদের ছেলে শাহিন মোটরসাইকেল নিয়ে স্থানীয় নুর মিয়ার হাটে যান। এর কিছুক্ষণ পরই উপজেলার দক্ষিণ জয়নগর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য তানজিল হোসেন মামুন ও তার ভাই মাসুমের নেতৃত্বে ৫-৬ জন শাহিনের ওপর হামলা করা হয়। এসময় হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে শাহিনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের হাত থেকে তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে ভর্তি করেন।

আহত শাহিন বলেন, সম্প্রতি ইউপি সদস্য তানজিল হোসেন মামুনের ভাই মাসুমকে নিয়ে একটি পত্রিকায় নির্মাণাধীন ভবনের মালামাল চুরির বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। ওই নিউজ ফেসবুকে শেয়ার করায় তার ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় দৌলতখান থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে ইউপি সদস্য মামুন বলেন, তিনি হামলার বিষয়ে কিছুই জানেন না।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

By admin

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed