jugantorbarta

jugantorbarta

ফুলকোর্ট সভা ডেকেছেন-প্রধান বিচারপতি,হাসান ফয়েজ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক।।সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বৃহস্পতিবার (৮ জুন) হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে,আগামী সোমবার (১২ জুন) বিকাল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে প্রশাসনিক ভবনে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত,ফুলকোর্ট সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়।বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে নিয়েও ফুলকোর্ট সভায় আলোচনা হয়ে থাকে। পদাধিকারবলে প্রধান বিচারপতি এ সভার সভাপতিত্ব করে থাকেন।