ফিতা কাটার বিনিময়ে ভাল পারিশ্রমিক পাই-অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক।।ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস তার অভিনয় গুণের মাধ্যমে দর্শক হৃদয়ে বেশ শক্ত অবস্থা তৈরি করেছেন।অভিনয় দক্ষতা তাকে ‘ঢালিউড কুইন’এর খেতাবও দিয়েছে।তবে গেল ঈদুল আজহার পরে আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা এবং শোরুম ওপেনিংয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।এই কাজ নিয়েও বেশ কটুক্তির মুখে পড়তে হয় তাকে।তবে,এই ফিতা কাটার বিনিময়ে ভাল পারিশ্রমিক পান বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছেন অপু বিশ্বাস।

ওপেনিংয়ের কাজকে নাকি বাংলাদেশে ‘ফিতা কাটা’ বলে হেয় করা হয়?এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, “হ্যাঁ, অনেকে এটা বলেন।তবে আমি এই ‘ফিতা কাটা’র বিনিময়ে ভাল একটা পারিশ্রমিক পাই।এটা আমার কাজ।সেটা করি। আর সমালোচকদের ধন্যবাদ জানাব।তারা যত সমালোচনা করবেন,ততই আমার কাজ দর্শকের কাছে পৌঁছবে। সমালোচকরা না থাকলে আমার কাজের জায়গাটাই এত বিস্তৃত হত না।”

সম্প্রতি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানোর গুঞ্জন উঠেছিল অপু বিশ্বাসকে নিয়ে।তবে এমন গুঞ্জনে এই অভিনেত্রী বলেন, “আমি গত বছর সংরক্ষিত মহিলা আসন নিয়েছিলাম বগুড়া থেকে। কারণ,আমি সেখানকার মেয়ে। আমি মনেপ্রাণে আওয়ামী লীগ করি,এটাই আমার বিশ্বাস। তবে এ বছরের মতো সুযোগ নেই আর।”

  • Related Posts

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    ডেস্ক রিপোর্ট।।পর্দার জনপ্রিয় জুটি ও বাস্তব জীবনের দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে।দীর্ঘ সময় ধরে তাঁরা দুই দেশে অবস্থান করায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন…

    হিরো আলমের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

    বিনোদন ডেস্ক।।জনপ্রিয় অভিনেতা ও মডেল হিরো আলমের বিরুদ্ধে একাধিক নারী থেকে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে।সম্প্রতি মডেল সাথী অভিযোগ করেছেন,হিরো আলম তার শরীরের গোপনাঙ্গে অনৈতিকভাবে হাত দিয়েছেন। সাথী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন