নিজস্ব প্রতিবেদক।।হাদী হত্যার ঘটনায় নতুন আর্থিক ও রাজনৈতিক প্রেক্ষাপট ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে।স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী,হত্যাকারী ফয়সালের বোনের বাসা থেকে বিভিন্ন ব্যাংকের নামে ইস্যু করা চেক উদ্ধার করা হয়েছে।যদিও চেকগুলোর অনেক তথ্য ব্লার করা, তবু কিছু প্রতিষ্ঠানের নাম স্পষ্ট দেখা গেছে।
উদ্ধারকৃত চেকগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো: CHISTY TEX, MD MUSTAFIUR RAHMAN, BASHIR, MR INTERNATIONAL এবং MAM IMPEX। বিশেষভাবে MR INTERNATIONAL এবং CHISTY TEX এর ৪ থেকে ৫টি চেক পাওয়া গেছে,যার প্রত্যেকটির পরিমাণ ১ থেকে ২ কোটি টাকা।সবচেয়ে বড় চেকটি ছিল MAM IMPEX এর, যার পরিমাণ ৫ কোটি টাকা।
প্রতিবেদনে বলা হয়েছে,ফয়সাল আগে ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বর্তমান ক্ষমতাসীনের আশ্রয়ে চাঁদাবাজি,অর্থ লেনদেন ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে শুরু করেন।২৪ নভেম্বর চাঁদাবাজি করার সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন।
বিশ্লেষকরা মনে করছেন,ফয়সাল একাই এসব কার্যক্রম পরিচালনা করেননি।তার সঙ্গে আরও অনেকের সম্পৃক্ততা রয়েছে।চেক ও অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করলে হাদী হত্যার মূল কারণ এবং অপরাধে জড়িতদের পরিচয় স্পষ্টভাবে উদঘাটন করা সম্ভব।









































Recent Comments