নিজস্ব প্রতিবেদক।।নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।প্রতিষ্ঠানটির ব্যাটারি বিভাগে নিয়োগ দেয়া হবে।আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: প্রোডাক্ট ম্যানেজার, ১টি।
আবেদনের যোগ্যতা: প্রার্থীর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল গাজীপুরে।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া বিমা, চিকিৎসা ভাতা, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সেবা সুবিধা, লাভ শেয়ার এবং পারফরম্যান্স বোনাস দেয়া হবে।
আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের সময়সীমা: আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।













