প্রার্থিতা বাতিল শুনানিতে শম্ভু ও বাহার কে জরিমানা

নিজস্ব প্রতিবেদক।।একের পর এক নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন প্রার্থিতা বাতিল হবে না,সে প্রশ্নে শুনানি নিয়ে আওয়ামী লীগের দুই প্রার্থীকে জরিমানা করেছে নির্বাচন কমিশন।

এদের মধ্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে এক লাখ এবং বরগুনা-১ আসনের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকালে নির্বাচন ভবনে শুনানি শেষে এই সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন।

কমিশনের সিদ্ধান্ত জানিয়ে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, “ট্রেজারি চালানের মাধ্যমে জরিমানার অর্থ রিটার্নিং কর্মকর্তার কাছে তিন দিনের মধ্যে পাঠাতে হবে এবং তা কমিশনকে অবহিত করবেন রিটার্নিং কর্মকর্তা।”

গত সোমবার এই দুই প্রার্থীকে চিঠি পাঠিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে হাজির হতে বলা হয়।প্রার্থিতা কেন বাতিল করা হবে না,সে বিষয়ে ব্যাখ্যাও চাওয়া হয় তাদের কাছে।বলা হয়,বুধবার তারা যেন সশরীরে উপস্থিত থাকেন।

শুনানির সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ছাড়াও নির্বাচন কমিশনার মো. আলমগীর, আনিছুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

দুই প্রার্থীকে তলবের বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয় অন্য একটি কারণে।এর দুই দিন আগে শনিবার কমিশনের পক্ষ থেকে নির্বাচন বিধি ও আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থিতা বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

সেদিন বৈঠক শেষে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছিলেন, “প্রার্থিতা বাতিল হবে,কোনো না কোনো জায়গায় কারো না কারো,এইটুকু আভাস আমি দিয়ে রাখলাম।”

কার বিরুদ্ধে কী অভিযোগ;-

বাহারকে দেওয়া চিঠিতে বলা হয়,গত ২০ ডিসেম্বর নির্বাচনি প্রচারণার সময় তিনি সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল করেন।বাহারের উসকানিমূলক নির্দেশনায় তার ব্যক্তিগত সহকারীসহ নেতাকর্মীরা দুই সাংবাদিককে মারধর করেন।

ওই সংবাদকর্মীদের অফিসিয়াল মোবাইল ফোন এবং লাইভ কাভারেজের ডিভাইসও ছিনিয়ে নেওয়া হয় বলে সংবাদ প্রকাশিত হয়।পরে ইসির নির্দেশে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপার আলাদা তদন্ত প্রতিবেদন জমা দেয়,যাতে ঘটনার সত্যতা পাওয়ার কথা বলা হয়েছে।

বাহার নির্বাচনি অপরাধ ও আচরণবিধি লঙ্ঘন করেছে উল্লেখ করে এ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সুপারিশসহ ইসিতে প্রতিবেদন পাঠায় সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি।

শম্ভুর বিরুদ্ধে অভিযোগ,গত ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচার শুরুর আগেই তিনি প্রচারণায় নামেন।

গত ২৮ নভেম্বর, ৭ ডিসেম্বর ও ৯ ডিসেম্বর শম্ভু সহস্রাধিক সমর্থক নিয়ে মোটর শোভাযাত্রাসহ মিছিল, সভা করেছেন।তার বিরুদ্ধে নির্বাচনি অনুসন্ধান কমিটি ইতিমধ্যে চারটি প্রতিবেদন দিয়েছে।

কমিটি একাধিকবার সতর্ক করার পরও শম্ভু ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ করে যাচ্ছেন বলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বাহার ২০০৮ সালের নবম সংসদ নির্বাচন থেকে তিনবার জিতেছেন।অন্যদিকে শম্ভু ১৯৯১ সাল থেকে পাঁচবার জিতেছেন।২০০১ সালে আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান।

  • Related Posts

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা…

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণাঞ্চলের যোগাযোগ,অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন যুগের সূচনা করতে ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু এবং মোট ৩৬টি সেতু নির্মাণের প্রায় দেড় লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন