জনগণের মুখপাত্র

সত্য ও বস্তুনিষ্ট সর্বশেষ সংবাদ

প্রার্থিতা ফিরে পেতে সাদিক আবদুল্লাহর আবেদনের শুনানি ২ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক।।বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা ফেরত চেয়ে আপিল বিভাগে আবেদনের শুনানির জন্য আগামী ২ জানুয়ারি (মঙ্গলবার) দিন ধার্য করেছেন চেম্বার আদালত।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে সাদিক আবদুল্লাহর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। অপরপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম