প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বাতিল চেয়ে হাইকোর্টে রিট শুনানি ২ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক।।সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষায় অনিয়ম-দুর্নীতি ও ডিভাইসের মাধ্যমে জালিয়াতির অভিযোগ তুলে পরীক্ষা বাতিল চেয়ে রিট আবেদন করেছেন ৫৪ প্রার্থী।তবে হাইকোর্টের অবকাশের কারণে দ্রুত এ রিটের শুনানি হওয়ার সম্ভাবনা কম।কার্যতালিকা অনুযায়ী—আগামী ২ জানুয়ারি রিটের শুনানি হতে পারে।

এমন পরিস্থিতিতে আদালত এ নিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখতে দুই মন্ত্রণালয়,অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারসহ ১৩ দপ্তরে নোটিশ পাঠিয়েছেন রিটকারীদের পক্ষের আইনজীবী মো. দেলোয়ার হোসেন।

গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) ইস্যু করা এ চিঠি আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হয়েছে। রিটকারীদের পক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশ পাঠানো ১৩ মন্ত্রণালয়,অধিদপ্তর ও দপ্তরের মধ্যে রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব,জনপ্রশাসন মন্ত্রণালয়,প্রাথমিক শিক্ষা অধিদপ্তর,রংপুর বিভাগীয় কমিশনার,বরিশাল বিভাগীয় কমিশনার,সিলেট বিভাগীয় কমিশনার,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর,বরিশাল ও সিলেটের উপ-পরিচালক, তিন বিভাগের সব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং তিন বিভাগের উপ-কমিশনার।

নোটিশে বলা হয়,সংবিধানের ১০২ ধারা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।এ নিয়োগ পরীক্ষার ৫৪ জন প্রার্থীর পক্ষে ফাতেমা আক্তার নামে একজন প্রার্থী এ রিট আবেদন করেছেন।রিটটি শুনানির জন্য ১৮ ডিসেম্বরের কার্যতালিকার তিন নম্বর সিরিয়ালে রয়েছে।এটি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও মো. আতাবুল্লাহর আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। হাইকোর্টের অবকাশের কারণে আগামী ২ জানুয়ারির আগে শুনানির সুযোগ নেই।এ সময়ের মধ্যে এ নিয়োগ প্রক্রিয়ার সব ধরনের কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ করছি।

জানতে চাইলে রিটকারীর পক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন বলেন,যেহেতু বিষয়টি আদালতে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় রয়েছে,এসময়ের মধ্যে যাতে ফল প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়ার কোনো কাজ না করা হয়,সেজন্য নোটিশ দিয়েছি আমরা।আশা করি—আদালতের প্রতি শ্রদ্ধা ও আনুগত্যের জায়গা থেকে সংশ্লিষ্টরা নিয়োগের সব কার্যক্রম রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখবেন।

  • Related Posts

    প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় দালাল চক্রের ফাঁদে না পড়ার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক।।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে…

    বাবার দোয়া আর আল্লাহর রহমতে ‘বিনা টাকায় চাকরি’—অনুপ্রেরণার গল্প ভাইরাল

    নিজস্ব প্রতিবেদক।।চাকরি পেতে যেখানে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ প্রায় নিয়মিত শোনা যায়,সেখানে মাত্র ১,১২৫ টাকা খরচে পাঁচটি সরকারি চাকরির নিয়োগপত্র—এমন এক অনুপ্রেরণামূলক গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন