প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যার হুমকি দেয়ায় শাকিব খানের মামলা

নিজস্ব প্রতিবেদক।।চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে চিত্রনায়ক শাকিব খান প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে এ মামলা করেন তিনি।এদিন শাকিব খান আদালতে উপস্থিত হন। পরে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।শুনানি শেষে আদালত আগামী ২৬ এপ্রিল আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে,চার বছর আগে চিত্রনায়ক শাকিব খান ‘অপারেশন অগ্নিপথ’ নামে বাংলা সিনেমায় অভিনয় করতে চুক্তিবদ্ধ হন।এ সিনেমায় নায়িকা হিসেবে শিবা আলী খানকে মনোনীত করা হয়।সিনেমার শুটিংয়ের জন্য ২০১৬ সালের ৩০ আগস্ট অস্ট্রেলিয়া যান শাকিব।শিবা আলী খান ভিসা জটিলতার জন্য শুটিং করতে অস্ট্রেলিয়ায় যেতে পারেনি।তার জায়গায় বাংলাদেশি বংশদূত অস্ট্রেলিয়ান নাগরিক এক নারীর সঙ্গে শাকিবকে অভিনয় করার প্রস্তাব দেন রহমত উল্ল্যাহ।তবে শাকিব তার ক্যারিয়ারের কথা চিন্তা করে বিষয়টি নাকচ করে দেন।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে,শুটিং শেষে শাকিব রিফ্রেশমেন্টের জন্য ক্লাবে যান।সেখানে অস্ট্রেলিয়ার ওই নারীসহ আরও দুই-তিন জন অপরিচিত লোককে দেখতে পান শাকিব।মামলার আসামি রহমত উল্ল্যাহসহ অন্যদের সঙ্গে একত্রে ক্লাবের খাওয়া-দাওয়াসহ বিভিন্ন রকম পানীয় পান করেন।এক পর্যায়ে শাকিব অসুস্থবোধ করেন।হোটেলে ফেরত আসার সময় রহমত উল্ল্যাহসহ অন্যদের খুঁজে না পেয়ে ওই নারীর কাছ থেকে বিদায় নিয়ে শাকিব গভীর রাতে হোটেলে ফেরত আসতে চান।এসময় ওই নারী তাকে জানান,আপনি যেহেতু অসুস্থবোধ করছেন তাহলে চলেন আমি আপনাকে হোটেল রুমে পৌঁছে দিয়ে আসি।শাকিব অনেকটা নিরুপায় হয়ে তার প্রস্তাবে রাজি হয়ে হোটেল রুমের উদ্দেশে রওনা দেন।আসার সময় বেশি অসুস্থ হয়ে পড়লে শাকিব অজ্ঞান হয়ে যান।

অভিযোগে উল্লেখ করা হয়েছে,অজ্ঞান হয়ে যাওয়ার পরদিন সকাল বেলা আসামি রহমত উল্ল্যাহ শাকিবকে ফোনে বলে, তুমি রাতে ওই নারীর সঙ্গে কী করেছোসব কিছুর ভিডিও ক্লিপ আমার হাতে।তুমি যদি আমাকে এক লাখ ডলার চাঁদা না দাও তাহলে আমি সমস্ত ভিডিও ক্লিপ এবং ওই নারীকে নিয়ে পুলিশের কাছে গিয়ে তোমার নামে অভিযোগ করবো। তুমি বাংলাদেশে যেতে পারবে না।’

জবানবন্দিতে শাকিব দাবি করেন,এ রকম বিভিন্ন ভয়ভীতির একপর্যায়ে তিনি ভয় পেয়ে যান।নিজের ব্যক্তিগত জীবন ও পারিবারিক সমস্যার কথা চিন্তা করে রহমত উল্ল্যাহকে পাঁচ হাজার অস্টেলিয়ান ডলার দেন।পরবর্তীতে রহমত উল্ল্যাহ তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভয়ভীতি দেখয়ে মোট ৪০ লাখ টাকা চাঁদা নিয়েছেন।পরবর্তীতে আরও টাকা দিতে না পারায় শাকিবকে জানানো হয়,তোমার নামে অস্ট্রেলিয়ার অভিযোগ করা হয়েছে।চাঁদা দেওয়া বন্ধ করে দিলে আসামি রহমত উল্ল্যাহ বিভিন্ন জায়গায় ইলেক্ট্রনিক মিডিয়া,প্রিন্ট মিডিয়া, বিভিন্ন ইউটিউব চ্যানেল,সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং শাকিবের পরিবারের সদস্যদের কাছে মিথ্যাচার ও কুৎসা রটাতে থাকেন।২০২৩ সালের ১৬ মার্চ রহমত উল্ল্যাহ চিত্রনায়ক শাকিব খানের কাছে এক লাখ ডলার চাঁদা দাবি করেন ও প্রাণনাশের হুমকি দেন।

এর আগে ২০ মার্চ রাতে শাকিব খান মামলা করতে গুলশান থানায় যান।প্রায় দেড় ঘণ্টা থানার ভেতরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।এরপর থানা থেকে আদালতে মামলা করার পরামর্শ দেন।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন