নিজস্ব প্রতিবেদক।।সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপনে আরো চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়। তারা হলেন সাবেক অতিরিক্ত সচিব মো: আনোয়ারুল ইসলাম,সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ,সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ। এর আগে নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন করা হয়।কমিটি প্রস্তাবিত ১০ জনের একটি তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেন। Post navigation জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ জন সহকারী সচিবকে একযোগে বদলি ২ ডিসেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর-খুলনা-বেনাপোল সেকশনে ট্রেন সেবা চালু হবে