নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশে নিযুক্ত ভারত, রাশিয়া, চীন, ভূটান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলংকার রাষ্ট্রদূতরা গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৮ জানুয়ারি) সকালে তারা রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আগা খান ডিপ্লোমেটিক রিপ্রেজেনটেটিভের প্রতিনিধিরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ব স্ব দেশের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। রাষ্ট্রদূতেরা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তাঁদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সহযোগিতা কামনা করেন। Post navigation দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন যারা:- সংসদ সদস্য হলেন গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠানের মালিকরা