নিজস্ব প্রতিবেদক।।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দেয়া মো: জাহাঙ্গীর আলমের সাথে প্রধানমন্ত্রী ও কার্যালয়ের কোনো সম্পর্ক নেই। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইং থেকে পাঠানো বিশেষ বিজ্ঞতিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞতিতে বলা হয়,নোয়াখালীর চাটখিল উপজেলার মৃত রহমত উল্যাহর ছেলে মো: জাহাঙ্গীর আলম নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন। তার সাথে প্রধানমন্ত্রী ও কার্যালয়ের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতে বলা হয়েছে। Post navigation দ্বিতীয় দিনে ইসিতে ১৪১ জন প্রার্থীর আপিল ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ১৫৮ ইউএনওকে বদলির প্রস্তাব অনুমোদন দিয়েছে-ইসি