প্রথমবারের মতো পদ্মা সেতু পারাপার হলেন-বিএনপির মহাসচিব, মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক।।প্রথমবারের মতো পদ্মা সেতু পারাপার হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফরিদপুরে বিভাগীয় সমাবেশ শেষ করে শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পদ্মা সেতু দিয়ে বিএনপি মহাসচিবসহ দলের অন্যান্য নেতারা ঢাকায় ফেরেন। এর আগে শুক্রবার বিকেলে একই পথে ফরিদপুর যান তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

ফরিদপুরের কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল।

শায়রুল কবির খান বলেন, বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে শুক্রবার বিকেলে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরুসহ দলের শীর্ষ নেতারা। এরপর সমাবেশ শেষ করে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকায় ফেরেন তারা।

পদ্মা সেতু নির্মাণ শুরু থেকে শেষ অবধি নানা রাজনৈতিক বিতর্ক রয়েছে। এই ইস্যুতে যোগাযোগ মন্ত্রীর পদ থেকে সৈয়দ আবুল হোসেনকে পদত্যাগ করতে হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই সেতু প্রসঙ্গে বলেছিলেন, ‘জোড়াতালির পদ্মা সেতুতে কেউ উঠতে যাবেন না’। সর্বশেষ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছিলেন, ‘আপনি বরিশালে পদ্মা দিয়ে যাননি, বিমানে চড়ে গেছেন। পদ্মা সেতু ও শেখ হাসিনার উন্নয়ন ব্যবহারে লজ্জা পাবেন না’।

  • Related Posts

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা…

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণাঞ্চলের যোগাযোগ,অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন যুগের সূচনা করতে ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু এবং মোট ৩৬টি সেতু নির্মাণের প্রায় দেড় লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন