প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকা

নিজস্ব প্রতিবেদক।।দুই দিন শেষ হয়ে আজ ঈদের তৃতীয় দিন।রাজধানীর কাঁচাবাজারে ক্রেতা বিক্রেতা উভয়ই কম। যাদের প্রয়োজন তারাই কেবল আসছেন কাঁচাবাজারে।কিন্তু সবজির দাম আগের মতোই হাকছেন ক্রেতারা।কাঁচামরিচের দাম রয়েছে আকাশচুম্বী।আজ প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকা দরে,আর ধনেপাতার কেজি ৩০০ টাকা।

শনিবার (১ জুলাই) মিরপুর এক নম্বরের কাঁচাবাজার সরেজমিন ঘুরে দেখা যায় সবজি বাজারের বর্তমান হালচাল।

বাজারে সবজির দাম আগের মতো থাকলেও সালাদ হিসেবে ব্যবহৃত সবজি বিক্রি হচ্ছে চড়া মূল্যে।টমেটো ১৮০ টাকা, শসা ১০০ টাকা,ধনেপাতা ৩০০ টাকা,কাঁচা মরিচ ৬০০ টাকা, গাজর ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।আর লেবুর আকৃতি ও জাত ভেদে প্রতি হালি বিক্রি হচ্ছে ২০ থেকে ৪০ টাকায়।

আজকের কাঁচাবাজারে সবজি বিক্রি হচ্ছে –বেগুন ৭০-৮০ টাকা,শসা ১০০ টাকা,ধুন্দল ৬০,পেপে ৬০ টাকা,পটল ৬০, করল্লা ১২০ টাকা,কাকরোল ৮০ টাকা,গাজর ১২০ টাকা, টমেটো ১৮০ টাকা,মিষ্টি কুমড়া ৫০ টাকা,চাল কুমড়া ৫০ টাকা,ঢেঁড়স ৬০ টাকা,চিচিঙ্গা ৭০ টাকা,পটল ৭০-৮০ টাকা, সজনে ১৬০ টাকা,বরবটি ৮০ টাকা,কচুরমুখী ১০০ টাকা, কাঁচ মরিচ ৬০০ টাকা,ধনেপাতা ৩০০ টাকা কেজি দরে। লাউ ৮০ টাকা পিস।এছাড়া আলু ৪০ টাকা,দেশি পেঁয়াজ ৮০-৯০ টাকা,ভারতীয় পেঁয়াজ ৫০ টাকা,ক্রস জাতের পেঁয়াজ ৭০-৭৫ টাকা,আদা ৪৫০ টাকা,রসুন ১৬০-১৮০ টাকা কেজি দরে।

এছাড়া ব্রয়লার মুরগি ১৯০,কক মুরগি ২৮০,দেশি মুরগি ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা আনোয়ার হোসেন বলেন,আজকে কেবল দোকান খুলেছি। সবজি অল্প করে এনেছি। কারণ ক্রেতা কম জানতাম।

বাজার করতে আসা চাকরিজীবী রুমন বলেন,ঈদের আগেই বাজার করে রেখেছিলাম।শুধু সালাদের সবজি কেনার জন্য, বাজারে এসেছি।কোনও কিছুর দামই কম পেলাম না। টমেটোর কেজি রাখছে ১৮০ টাকা।কাঁচা মরিচের দামের কথা কী আর বলব।

সেলিনা হোসেন নামের এক নারী বলেন,শুনেছি কাঁচা মরিচ আমদানি হয়েছে।তবুও তো দাম কমলো না,উল্টো বেড়েছে। আজকে ৬০০ টাকা কেজি বলছে। এক পোয়া (২৫০ গ্রাম) মরিচও কিনতে পারিনি।আধা পোয়া (১২৫ গ্রাম) কিনেছি ৭৫ টাকা দিয়ে।

এছাড়া মুদি দোকান ঘুরে জানা যায়,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আজকের দর।আজ মুদি মালামালের দাম রয়েছে প্রায় অপরিবর্তিত। বেড়েছে জিরা ও চিনির দাম।

জিরা বিক্রি হচ্ছে ৯৬০ টাকায়।গত সপ্তাহে যা ছিল ৯২০ টাকা।চিনি বিক্রি হচ্ছে ১৩৫-১৪০ টাকায়।গত সপ্তাহে ছিল ১৩০ টাকা।

এছাড়া অন্যান্য পণ্যের দাম রয়েছে আগের মতোই।ডালের দাম রয়েছে আগের মতোই।মুসরের ডাল ১৩০ টাকা,মুগ ডাল ১২০ টাকা,খেশারির ডাল ৮০ টাকা,বুটের ডাল ৯৫ টাকা,ছোলা ৮৫ টাকা,আটা ১৩০ টাকা (২ কেজির প্যাকেট),খোলা ময়দা ৬৩ টাকা,খোলা সয়াবিন তেল ১৭৫ টাকা,প্যাকেট সয়াবিন তেল ১৮৯ টাকা,খোলা সরিষার তেল ২৫০ টাকা লিটার।

মায়ের দোয়া জেনারেল স্টোর-১ এর বিক্রেতা বলেন, আজকেই মাত্র দোকান খুলেছি।ক্রেতা খুবই কম।সব জিনিসের দাম আগের মতোই আছে, শুধু জিরার দাম বেড়েছে।

  • Related Posts

    বাকিতে এলপিজি আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক-সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত ঋণসুবিধা পাবেন আমদানিকারকরা

    নিজস্ব প্রতিবেদক।।তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণসুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বাকিতে বা ঋণের মাধ্যমে গ্যাস আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। সোমবার…

    নির্ধারিত দামের বাইরে সিলিন্ডার গ্যাস: ১৩০৬ টাকার এলপিজি বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়-নিয়ন্ত্রণহীন বাজার, নজরদারির ঘাটতিতে ভোক্তা জিম্মি

    নিজস্ব প্রতিবেদক।।সরকার নির্ধারিত দামের বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক ঘোষিত সর্বশেষ মূল্য অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন