নিজস্ব প্রতিবেদক।।সংস্কারকাজের জন্য রাজধানীর বুড়িগঙ্গা প্রথম (পোস্তগোলা) সেতু দিয়ে দুই সপ্তাহ যান চলাচল বন্ধ থাকবে। এ সময় বিকল্প সড়কে যানবাহন চলাচল করবে। আজ রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান এ তথ্য জানান।তিনি বলেন, পোস্তগোলা সেতু দিয়ে ১৫ থেকে ২৯ ফেব্রুয়ারি যান চলাচল বন্ধ থাকবে। ডিএমপি কমিশনার আরও বলেন,গেন্ডারিয়া রেলস্টেশন–সংলগ্ন জুরাইন ক্রসিং গেটে পদ্মা সেতুর রেলের কাজ চলমান।পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের পরিচালককে কাজ দ্রুত সম্পাদন অথবা শুরুর ব্যাপারে পুনরায় বিবেচনার জন্য চিঠি দেওয়া হয়েছে। Post navigation মাঠ প্রশাসনের ব্যাপক রদবদল করা হয়েছে সেনা ও বিজিবিকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন-প্রধানমন্ত্রী,শেখ হাসিনা