পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করার আহ্বান জানিয়ে খুদে বার্তা পাঠানোর নির্দেশ দিয়েছে-ইসি

নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কাজে নিয়োজিত সব কর্মকর্তা ও কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করার আহ্বান জানিয়ে খুদে বার্তা পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ও ওসিভি-এসডিআই এর প্রকল্প পরিচালক কে এম আলী নেওয়াজ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ের সচিবকে পাঠিয়েছে। সেই চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা/কর্মচারী ও সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ (আইবাস++ সিস্টেমের মাধ্যমে বেতনভোগী কর্মকর্তা/কর্মচারীগণ) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদান করতে পারবেন। রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চলমান থাকবে।

চিঠিতে আরও বলা হয়েছে,আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্নের জন্য খুদে বার্তা (SMS) সব সামরিক ও বেসামরিক কর্মকর্তা/কর্মচারীর (আইবাস++ সিস্টেমের মাধ্যমে বেতনভোগী কর্মকর্তা/কর্মচারীগণ) কাছে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।যে খুদে বার্তা পাঠানো হবে সেটাতে থাকবে,আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের লক্ষ্যে সব সরকারি কর্মকর্তা/কর্মচারীকে (সামরিক ও বেসামরিক) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ইসি জানায়,অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে।ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।তফসিল ঘোষণার পর থেকে আজ সকাল পর্যন্ত ৪৬ হাজার ৫৩০ জন সরকারি কর্মকর্তা পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন।

  • Related Posts

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা…

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণাঞ্চলের যোগাযোগ,অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন যুগের সূচনা করতে ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু এবং মোট ৩৬টি সেতু নির্মাণের প্রায় দেড় লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন