পিকআপ ভ্যান,বাস,ট্রাকসহ নানাভাবে বাড়ি ফিরতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদক।।আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।রোববার (১৫ জানুয়ারি) সকালে মোনাজাত শেষে ইজতেমা ময়দান থেকে দলে দলে বাড়ি ফিরতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

আখেরি মোনাজাত শেষে পিকআপ ভ্যান,বাস,ট্রাকসহ নানাভাবে গাবতলী বাসস্ট্যান্ডে আসেন তারা।দীর্ঘ সময় অপেক্ষার পরও যানবাহন না পাওয়ায় অনেকে আবার পায়ে হেঁটেও গাবতলী পর্যন্ত আসেন। রোববার সরেজমিন রাজধানীর গাবতলী,শ্যামলী,কাজীপাড়া ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ভোলা থেকে গত বুধবার বিশ্ব ইজতেমায় আসেন ব্যবসায়ী মো. তোফায়েল মিয়া। ষরোববার আখেরি মোনাজাতের পর টঙ্গী ময়দান থেকে ৬ কিলোমিটার হেঁটে পিকআপ ভ্যানে গাবতলী এসে পৌঁছান তিনি।

তোফায়েল বলেন,মোনাজাতের পরে ৬ কিলোমিটারের বেশি পথ হেঁটে আসি।এরপর গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত ৭০ টাকায় একটি পিকআপভ্যান করে পৌঁছাই।গাবতলী বাসস্ট্যান্ড গিয়ে গ্রামের বাড়ির দিকে রওনা হবেন বলে জানান তিনি।

ট্রাক চালক সাইফুল জানান,ইজতেমা থেকে মোহাম্মদপুর জনপ্রতি ১০০ টাকা করে নেওয়া হচ্ছে।কেউ কেউ এর চাইতে কম বাড়াও দিচ্ছেন বলে জানান।

গত বৃহস্পতিবার ইজতেমায় যোগ দেন মনির হোসেন।আখেরি মোনাজাতের পর হেঁটে গাবতলী পর্যন্ত আসেন তিনি।কোনো পরিবহন না পাওয়ায় বাধ্য হয়ে তারা ছয় জন মিলে হেঁটে গাবতলীতে পৌঁছান।

মনির হোসেন বলেন,৩০ মিনিট অপেক্ষা করেও বাস বা পিকআপ ভ্যানে উঠতে পারিনি।হেঁটে গাবতলী পর্যন্ত আসি। ঢাকায় এক আত্মীয়র বাড়ি আছে,সেখানে আজ থেকে আগামীকাল বাড়ি রওনা দেবো।

সরেজমিন মিরপুরের বিভিন্ন এলাকায় দেখা গেছে,বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত শেষে দলে দলে ফিরছেন অনেক মুসল্লি।মালবাহী ট্রাক,পিকআপ,বাস,টেম্পু, মোটরসাইকেল,প্রাইভেটকার,রিকশাসহ নানাভাবে ফিরতে দেখা গেছে অনেককে।তবে অধিকাংশ মুসল্লিরা দলবদ্ধ হয়ে পিকআপভ্যান ভাড়া করে বাড়ি ফিরছেন।এসময় তাদের চোখে-মুখে এক ধরনের আত্মতৃপ্তির আনন্দ লক্ষ্য করা গেছে। কেউ কেউ যানবাহন না পেয়ে নানাভাবে খণ্ড খণ্ড করে গাবতলীতে পৌঁছান।

রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে অনুষ্ঠিত হয় আখেরি মোনাজাত।আর এর মধ্যে দিয়ে শেষ হলো তাবলিগ জামায়াত আয়োজিত ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষভাবে স্থাপিত মোনাজাত মঞ্চ থেকে এ মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • Related Posts

    কোরআন–হাদিসের দলিল: ‘কবুল’ শব্দই একমাত্র শর্ত নয়—ইজাব ও গ্রহণে অর্থই মুখ্য

    নিজস্ব প্রতিবেদক।।ইসলামি শরিয়ত অনুযায়ী বিয়ের মূল ভিত্তি হলো ইজাব (প্রস্তাব) ও গ্রহণ (কবুল)।তবে বিয়ে সম্পন্ন হওয়ার জন্য নির্দিষ্টভাবে ‘কবুল করলাম’ শব্দ উচ্চারণ করতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা কুরআন বা সহিহ হাদিসে…

    কতদিন সহবাস না করলে আবার বিয়ে করতে হয়? জেনে নিন ইসলামী শরীয়াহ ও বাংলাদেশের আইনের ব্যাখ্যা

    নিজস্ব প্রতিবেদক।।স্বামী–স্ত্রীর দাম্পত্য জীবনে সহবাস একটি গুরুত্বপূর্ণ অধিকার ও দায়িত্ব।অনেকের মনে প্রশ্ন থাকে—দীর্ঘদিন সহবাস না হলে কি আবার নতুন করে বিয়ে করতে হয়,নাকি বিবাহ বাতিল হয়ে যায়? ইসলামী শরীয়াহ কী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন