পাঠানো বার্তা সম্পাদনার সুযোগ দিতে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ

ডেস্ক রিপোর্ট।।বন্ধু বা পরিচিতদের কাছে পাঠানো বার্তায় বানান বা তথ্য ভুল থাকলে অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সমস্যা সমাধানে পাঠানো বার্তা ফেরত আনার সুযোগ অনেকে আগেই চালু করেছে হোয়াটসঅ্যাপ। কিন্তু এতে প্রাপক জানতে পারেন আপনি বার্তাটি ফেরত এনেছেন। এ কারণেও অনেকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। আর তাই এবার পাঠানো বার্তা সম্পাদনার সুযোগ চালু করতে যাচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটি।

পাঠানো বার্তা সম্পাদনার সুযোগ দিতে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ। ‘এডিট মেসেজ’ নামের এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা চাইলেই নিজেদের পাঠানো যেকোনো বার্তার তথ্য পরিবর্তনের পাশাপাশি বানান ঠিক করতে পারবেন। ফলে হোয়াটসঅ্যাপের ডিলিট ফর এভরিওয়ান সুবিধার মাধ্যমে পুরো বার্তা মুছে ফেলে নতুন করে বার্তা পাঠাতে হবে না।

এরই মধ্যে নিজেদের অ্যান্ড্রয়েড অ্যাপের বেটা সংস্করণে ‘এডিট মেসেজ’ সুবিধা যুক্ত করে পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। ফলে ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে প্রথম এ সুবিধা ব্যবহারের সুযোগ মিলবে। তবে কবে নাগাদ এ সুবিধা চালু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

সম্প্রতি পাঠানো বার্তা সম্পাদনার সুযোগ চালুর উদ্যোগ নিয়েছে ব্লগ লেখার সাইট টুইটারও। ‘এডিট টুইট’ নামের এ সুবিধা চালু হলে প্রকাশ করা টুইটের (টুইটারে দেওয়া বার্তা) বানান বা তথ্য সম্পাদনা করা যাবে। প্রাথমিকভাবে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে।

  • Related Posts

    পৃথিবী ও মহাবিশ্ব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিনঃ-

    মাজহারুল ইসলাম।।পৃথিবী ও মহাবিশ্ব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় সাধারণ জ্ঞানের বিষয় তুলে ধরেছে, যেমন মহাবিশ্বের বয়স প্রায় ১৩৮০ কোটি বছর, পৃথিবীর বয়স প্রায় ৪৫০ কোটি বছর, ৭টি মহাদেশ ও…

    ফ্রিল্যান্সিং করে ২২ বছর বয়সী তানিয়ার মাসিক আয় লাখ টাকা

    খাগড়াছড়ি প্রতিনিধি।।অল্প বয়সে বিয়ে হয়েছিল তানিয়া খলিলের (২২)।বিয়ের বছরখানেক পরই মা হন তিনি।এরই মধ্যে সংসার আর শিশুসন্তান সামলিয়েই তিনি হয়ে ওঠেন ফ্রিল্যান্সার।নিজে ফ্রিল্যান্সিং শিখে অন্যদেরও এ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন।এখন তাঁর…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন