নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মত পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের জন্যও আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো দেড় হাজার কেজি আম বাংলাদেশ হাই কমিশন সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল কর্মকর্তার কাছে হস্তান্তর করে। ইসলমাবাদে বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সঙ্গে গ্রহণ করা হয়েছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. রুহুল আলম সিদ্দিকী এক বিবৃতিতে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার ভ্রাতৃপ্রতিম দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে এবং পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।” Post navigation রোহিঙ্গা শিবিরে পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে ৮ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে