পাকিস্তানি অভিনেত্রী ও মডেল হুমায়রা আসগর আলির দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক রিপোর্ট।।পাকিস্তানি অভিনেত্রী ও মডেল হুমায়রা আসগর আলির মরদেহ গ্রহণে তার পরিবার অনীহা প্রকাশ করার একদিন পর,পাকিস্তানের সিন্ধু প্রদেশ সরকারের সংস্কৃতি বিভাগ দাফনের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে।

তারা বলেছে,হুমায়রার শিল্প ও সংস্কৃতিতে অবদানের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ সপ্তাহের শুরুতে করাচির ডিফেন্স এলাকায় একটি ভাড়া ফ্ল্যাট থেকে হুমায়রার প্রায় ৯ মাস পুরনো পচাগলা মরদেহ উদ্ধার করা হয়।

তদন্ত ও ময়নাতদন্তে জানা যায়,তিনি ২০২৪ সালের অক্টোবর মাসে মারা যান এবং এতদিন তার মৃত্যু কারও নজরে আসেনি।বাড়ির মালিক ভাড়া না পাওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ফ্ল্যাট খালি করতে গেলে মরদেহের খোঁজ মেলে।

সংবাদ ছড়িয়ে পড়ার পর জানা যায়,হুমায়রার বাবা-মা সহ পরিবারের সদস্যরা তার মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানান, দাবি করেন তারা অনেক আগেই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।এই পরিস্থিতিতে যখন কিছু ব্যক্তি স্বেচ্ছায় মরদেহ গ্রহণ করে শেষকৃত্য সম্পন্ন করার আগ্রহ প্রকাশ করেন, তখন সিন্ধু সরকারের সংস্কৃতি বিভাগ এক চিঠির মাধ্যমে জানায়—প্রাদেশিক মন্ত্রীর নির্দেশে তারা মরদেহ দাফনের দায়িত্ব নিতে প্রস্তুত,এবং হুমায়রার প্রতি সম্মান রেখে সম্মানজনক ও মর্যাদার সাথে তার শেষকৃত্য সম্পন্ন করবে।

১০ জুলাই করাচি দক্ষিণের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, “সংস্কৃতি, পর্যটন, প্রত্নতত্ত্ব ও আর্কাইভ বিভাগ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে এবং অভিনেত্রী হুমায়রা আসগরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।এছাড়া,আইনি উত্তরাধিকারীদের অসহযোগিতায় মরদেহ গ্রহণে যে জটিলতা তৈরি হয়েছে, তা নিয়েও আমরা অত্যন্ত মর্মাহত।”

চিঠিতে আরও বলা হয়,দেশের শিল্প ও সংস্কৃতিতে তার অবদান বিবেচনায়,সিন্ধু সরকারের সংস্কৃতি বিভাগ মরদেহ দাফনের দায়িত্ব নিতে আগ্রহী,এবং মর্যাদার সাথে তা সম্পন্ন করতে চায়।

এদিকে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে—ব্যাপক জনরোষের পর হুমায়রার এক বোন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ জানিয়েছেন।বৃহস্পতিবার লাহোর থেকে করাচি এসে পরিবারের পক্ষ থেকে মরদেহ গ্রহণের কথা রয়েছে,যদিও এখন পর্যন্ত মরদেহ পুলিশের হেফাজতেই রয়েছে।

  • Related Posts

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    ডেস্ক রিপোর্ট।।পর্দার জনপ্রিয় জুটি ও বাস্তব জীবনের দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে।দীর্ঘ সময় ধরে তাঁরা দুই দেশে অবস্থান করায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন…

    হিরো আলমের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

    বিনোদন ডেস্ক।।জনপ্রিয় অভিনেতা ও মডেল হিরো আলমের বিরুদ্ধে একাধিক নারী থেকে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে।সম্প্রতি মডেল সাথী অভিযোগ করেছেন,হিরো আলম তার শরীরের গোপনাঙ্গে অনৈতিকভাবে হাত দিয়েছেন। সাথী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন