নিজস্ব প্রতিবেদক।।সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে খাগড়াছড়ি বিজিবি সেক্টরের উদ্যোগে পাঁচ হাজার দুস্থ, গরীব জনসাধারণের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ শুরু হয়েছে।

 

ল) বিকেল ৩টায় খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিজিবিএম পৌর ঈদগাহ প্রাঙ্গণে উপস্থিত থেকে ৯টি ওয়ার্ডের তিন হাজার গরীব জনসাধারণের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করেন।আগামী ১৪ ও ১৫ এপ্রিল বাবুছড়া ৭ বিজিবি ব্যাটালিয়ন এবং মারিশ্যা ২৭ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় আরও দুই হাজার জনকে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হবে।

এ সময় খাগড়াছড়ি সদর ৩২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এমদাদুল হক,বাঘাইহাট ৫৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান,পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিউদ্দীন আহমেদ, সেক্টর সদর দপ্তরের স্টাফ অফিসার মেজর মো. মনিরুজ্জামান এবং অন্যান্য অফিসার, জেসিও ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন

ইফতার ও রাতের খাবার বিতরণকালে খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিজিবিএম বলেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনায় খাগড়াছড়ি সেক্টর নিজস্ব ইফতার পার্টি বাতিল করে দায়িত্বপূর্ণ এলাকার পাঁচ হাজার দুস্থ, গরীব জনসাধারণের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে।এর মধ্যে মঙ্গলবার তিন হাজার জনের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়েছে।আগামী ১৪ ও ১৫ এপ্রিল আরও দুই হাজার জন দুস্থ, গরীব জনসাধারণের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হবে।সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো দূর্যোগে বিজিবি সবসময় জনসাধারণের পাশে ছিল এবং থাকবে। আমাদের এ ধারা অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed