বরগুনা প্রতিনিধি।।পরিবারের সঙ্গে দেখা করানোর কথা বলে ডেকে বাসার ছাদে নিয়ে এক তরুণীকে ধর্ষণ ও সেই দৃশ্য ভিডিও ধারণের অভিযোগে দুই তরুণের নামে মামলা হয়েছে।

বুধবার ভুক্তভোগী তরুণী (২১) বরগুনা সদর থানায় মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ।এ ঘটনায় বরগুনা পৌরসভার কলেজ রোড এলাকায় জাফর শেহজাদ উদ্দিনের ছেলে মো. ইমাজ উদ্দিন তাজ ও তার সহকর্মী মো. নাহিদ অপুকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী।

এজাহারে বলা হয়, ওই তরুণী বরগুনা সরকারি কলেজে অধ্যায়নরত। তিনি কলেজ সংলগ্ন মেয়েদের একটি মেসে থেকে পড়াশোনা করছেন। ১ নম্বর আসামি সেন্ট্রাল ক্লিনিক সংলগ্ন জাফর হোসেনের ছেলে ইমাজ উদ্দীন তাজ দীর্ঘদিন ধরে ওই তরুণীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল।

গত ১৯ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ইমাজ উদ্দিন তাজ তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করানোর কথা বলে ওই তরুণীকে পৌর শহরের বরগুনা সরকারি কলেজ সংলগ্ন একটি বাসার ছাদে নিয়ে যায়। এসময় তাজের বন্ধু ২ নম্বর আসামি নাহিদ ছাদের দরজা বিপরীত দিক থেকে তালা লাগিয়ে চলে যায়। এরপর ইমাজ উদ্দীন তাজ ওই তরুণীকে ধর্ষণ করে ও গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে।

ঘটনার পর বিষয়টি ওর পরিবারের কাছে বলতে গেলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে তাজের মা ছেলের সঙ্গে ওই তরুণীকে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঘটনার পরপরই ছেলেকে ঢাকা পাঠিয়ে দেয়। তরুণী বলেন, দীর্ঘদিন ধরে তাজ আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজী না হওয়ায় কৌশল অবলম্বন করে পরিবারের সঙ্গে দেখা করানোর কথা বলে। আমি তার উৎপাত থেকে বাঁচতে রাজি হলে এ সুযোগে সে আমাকে ধর্ষণ করে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ বলেন, ভুক্তভোগী তরুণী বরগুনা সদর থানায় একটি মামলা করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

By admin

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed