পদ্মা নদীর পাটুরিয়া-গোয়ালন্দ পয়েন্টে একটি সেতু নির্মাণের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক।।রাজবাড়ীর সঙ্গে রাজধানীর সরাসরি সংযোগ স্থাপনে পদ্মা নদীর পাটুরিয়া-গোয়ালন্দ পয়েন্টে একটি সেতু নির্মাণে রাজবাড়ীর জেলা প্রশাসক প্রস্তাব করেছেন বলে জানিয়েছেন সেতুসচিব মনজুর হোসেন।

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের সড়ক ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশন শেষে তিনি এ কথা জানান।

জেলা প্রশাসকরা কী কী প্রস্তাব করেছেন,জানতে চাইলে সচিব বলেন,ছয় জন প্রশাসক প্রস্তাব দিয়েছেন সেতু তৈরির বিষয়ে। এর মধ্যে দেড় হাজার মিটারের নিচে সেতু বিভাগ করে না।

চারজন জেলা প্রশাসক দেড় হাজার মিটারের সেতুর প্রস্তাব দিয়েছেন।চার সেতুই আমাদের মাস্টারপ্ল্যানে রয়েছে।
এর মধ্যে কোনটির সমীক্ষা হয়েছে,কোনটির প্রাক-সমীক্ষা হয়েছে।এ বছরের ডিসেম্বরের মধ্যে মাস্টারপ্ল্যান হবে।

ডিসেম্বরের মধ্যেই আমরা স্পষ্ট জানাতে পারব।
কোন চার সেতুর প্রস্তাব এসেছে,জানতে চাইলে তিনি বলেন,কক্সবাজার থেকে মহেশখালী সংযোগ সেতু,বরগুনার বেতাগীতে একটি সেতু,জামালপুরের বাহাদুরাবাদ ঘাট বা বালাসীতে সেতু আর পাটুরিয়া-গোয়ালন্দ সংযোগ সেতু।

সেতু না টানেল করা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,পাটুরিয়া-গোয়ালন্দে টানেলের বদলে সেতুর প্রস্তাব এসেছে।

  • Related Posts

    গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

    নিজস্ব প্রতিবেদক:গাজীপুরে তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে।চার্জ গঠনের অল্প সময়ের মধ্যেই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ায় এটিকে সাংবাদিক সমাজ বিচারিক ব্যবস্থার…

    রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

    নিজস্ব প্রতিবেদক।।গত ২২ জানুয়ারি ২০২৬ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কাফরুল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে মধ্যরাত থেকে শুরু করে দিনব্যাপী চলমান যৌথ অভিযানে মোহাম্মদ বিল্লাল হোসেন (৩৫) ওরফে আলিফ হোসেন বাবু’কে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন