পত্রিকার ব্যবসায়িক স্বার্থে একে অপরের দিকে যেভাবে কাদা ছোড়াছুড়ি!!!

মাজহারুল ইসলাম:-সাংবাদিকতা আবার রঙ কিসের? প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, সাংবাদিকতার রঙ নেই। সাংবাদিকতা হলো স্বচ্ছ পানির মত। একেবারে ক্রিস্টাল ক্লিয়ার রঙ হতে হয় সাংবাদিকতার। কিন্তু সাংবাদিকতা কি এ রঙহীনতা ধরে রাখতে পেরেছে কোনোকালে? পারেনি। আর তাই যোগ হয়েছে রঙিন সাংবাদিকতার। সেটা হলুদ দিয়েই শুরু হয়েছে।

হলুদ সাংবাদিকতার জন্ম হয়েছিল সাংবাদিকতা জগতের অন্যতম দুই ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্রের জোসেফ পুলিৎজার আর উইলিয়াম রুডলফ হার্স্টের মধ্যে পেশাগত প্রতিযোগিতার ফল হিসেবে। এই দুই সম্পাদক তাঁদের নিজ নিজ পত্রিকার ব্যবসায়িক স্বার্থে একে অপরের দিকে যেভাবে কাদা ছোড়াছুড়ি করেছিলেন, বিশ্বমিডিয়া আজও তা দুঃস্বপ্নের মতো মনে রেখেছে।

পুলিৎজারের নিউ ইয়র্ক ওয়ার্ল্ড ও হার্স্টের নিউ ইয়র্ক জার্নালের মধ্যে পরস্পর প্রতিযোগিতা এমন এক অরুচিকর পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে, সংবাদের বস্তুনিষ্ঠতার পরিবর্তে পত্রিকার বাহ্যিক চাকচিক্য আর পাঠকদের উত্তেজনাদানই তাদের কাছে এক সময় মুখ্য হয়ে দাঁড়িয়েছিল।

কিন্তু সময় বদলেছে। সাংবাদিকতার রঙ হলুদ থেকে লালের মধ্য দিয়ে ভয়াবহ রঙ কালোর দিকে যাত্রা করেছে। সংবাদে জনস্বার্থ, দেশস্বার্থ, পরিবেশ স্বার্থ বলে কিছু থাকছে না। রগরগে ”নেতিবাচক” সংবাদে ভরে উঠছে পত্রিকার কলামের পর কলাম। দু-একটি পত্রিকা শনিবার বা শুক্রবার কিছু ইতিবাচক সংবাদ ছাপছে। সেটাও তাদের প্রতিষ্ঠানের স্বার্থে, ট্রাস্ট-ব্যবসার প্রসারে দেশি-বিদেশী সাহায্যপ্রাপ্তির জন্য। অন্যদিকে ভুয়া সাক্ষাৎকার, ভুল ধারণার জন্ম দিতে পারে এমন শিরোনাম, ভুয়া বিজ্ঞানমূলক আবিস্কারের খবর, আর তথাকথিত বিশেষজ্ঞ কর্তৃক ভুল শিক্ষামূলক রচনার ব্যবহার ভয়াবহ রকমের বেড়েছে।

আজ গবেষকদের বরাতে বলা হচ্ছে ”গাজা ক্ষতিকর”, কাল বলা হচ্ছে ”গাজা মানুষের মেধা বাড়ায়”। আজ এক পত্রিকা লিখছে, ”রাত জাগলে বুদ্ধি বাড়ে” তো কাল অন্য পত্রিকা লিখছে, ”রাত জাগলে জটিল রোগ হয়।” পাঠক কোন দিকে যাবেন? হলুদ, লাল বা কালো সাংবাদিকতার চ্যালেঞ্জ হিসেবে তাই আরো একটি রঙের সাংবাদিকতার প্রয়োজন পড়েছে এখন। রঙ কে রঙ দিয়েই মোকাবিলা করতে হবে। এই রঙ হবে সবুজ। যাকে পশ্চিমা বিশ্ব ডাকতে শুরু করেছে গ্রিন জার্নালিজম নাম

  • Related Posts

    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    মাজহারুল ইসলাম।।একটি রাষ্ট্র যখন সত্যের চেয়ে সুবিধাকে বড় করে দেখে,তখন সবচেয়ে আগে বিকৃত হয় নৈতিকতা। মামুনুল হক ইস্যুতে বাংলাদেশ ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে। নারায়ণগঞ্জের রিসোর্টে যিনি ধরা পড়লেন,তিনি নিজেকে বললেন—ঝর্ণা…

    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    মাজহারুল ইসলাম।।অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের শুরুতেই যে প্রতিশ্রুতি দিয়েছিল—আইনের শাসন,বিচার বিভাগের স্বাধীনতা ও মতপ্রকাশের অবাধ অধিকার—তা আজ কাগুজে বুলি ছাড়া আর কিছুই নয়।বাস্তবে এই সরকারও অতীতের সরকারগুলোর পদাঙ্ক অনুসরণ করে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন