জনগণের মুখপাত্র

সত্য ও বস্তুনিষ্ট সর্বশেষ সংবাদ

নোয়াখালীর ভুয়া চিকিৎসককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি।।নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অমর শীল নামে এক ভুয়া চিকিৎসককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।একইসঙ্গে ভুয়া চিকিৎসার কারণে রোগীদের জীবন ও নিরাপত্তা বিপন্ন করার অপরাধে জেনারেল মা ও শিশু হসপিটাল কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত।অভিযানে সহযোগিতা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বেগমগঞ্জ থানা পুলিশ।দণ্ডপ্রাপ্ত অমর শীল (৩৫) চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার উলিপুর গ্রামের গৌরেন্দ্র শীলের ছেলে।এইচএসসি পাস করে এমবিবিএস চিকিৎসক, ৪ বছর ধরে দেখছেন রোগী!