নিজস্ব প্রতিবেদক:-নুডুলস খেতে গিয়ে তিন বছরের শিশুর গলায় আটকিয়েছে আস্ত একটা সেফটিপিন। এক্স-রে করার পর বিষয়টি নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক ।

জানা গেছে, নাটোরের লালপুর উপজেলার বড় বাড্ডা এলাকার শফিকুল ইসলামের তিন বছরের মেয়ে জিদনী। বুধবার দিবাগত রাত ১২টার দিকে তার মা জুলেখা বেগম নুডুলস খাওয়ানোর সময় ভুলবশত শিশুটির গলায় আটকে যায় সেফটিপিন। তৎক্ষণাৎ শিশুটি বমি করতে শুরু করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে বাঘা সেবা ক্লিনিকে ভর্তি করানো হয়।

রাতেই সেবা ক্লিনিক থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত ডাক্তার। ৩৩ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করানো হয়। শিশুটি বর্তমানে সুস্থ আছে।

শিশু জিদনীর ভাই জানান, নুডুলস খাওয়ানোর সাথে সাথে গলায় কি যেন আটকে যায়। সে তৎক্ষণাৎ বমি করতে শুরু করে, ক্রমাগত অসুস্থ হতে শুরু করলে হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে ভর্তি করানো হয়। এখন শিশুটির স্যালাইন চলছে তবে সেফটিপিন বের করার প্রক্রিয়া চলছে।

By admin

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed